
সৌদি বাদশাহর আমন্ত্রণে দেশটিতে চারদিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার (১৯ অক্টোবর) রাত ১টা ২০ মিনিটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট (স্থানীয় সময়) শুক্রবার বিকেল ৪টা ১মিনিটে জেদ্দার বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশের উদ্দেশে যাত্রা করে।
সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ, জেদ্দায় বাংলাদেশের কনসাল জেনারেল এফএম বোরহানউদ্দিন এবং সৌদি সরকারের প্রতিনিধিরা প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে বিদায় জানান।
এই সফরে সৌদি বাদশাহ সালমান ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেন শেখ হাসিনা।
সৌদি বাদশা বাংলাদেশে চলমান উন্নয়নের ধারাবাহিকতা রাখার উপর জোর দিয়েছেন বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।