1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতেও গুলশান বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি বিপুল ইয়াবাসহ মাদক সম্রাট মাইকেল গ্রেফতার ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সড়কমন্ত্রী ছুটির দ্বিতীয় দিনে ঘরমুখো মানুষের চাপ কম, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ কুমিল্লা সিটি কর্পোরেশনের ৮৩৩ জন কর্মীর মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক সহায়তা বিতরণ পহেলা বৈশাখ কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত দেশে সপ্তাহব্যাপী ঈদের ছুটি শুরু

লঞ্চের অগ্রিম টিকিট বিক্রি শুরু মঙ্গলবার

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : সোমবার, ২৮ মে, ২০১৮

মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-ফিতরকে সামনে রেখে প্রতি বছরের মতো এবারও ঢাকার সদরঘাটে লঞ্চের কেবিনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে মঙ্গলবার। ঈদে ঘরমুখো মানুষের যাতায়াতের সুবিধার জন্যই অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, অগ্রিম টিকিট বিক্রির ফলে যাত্রী ভোগান্তি কমবে।

সোমবার বিকালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমোডর মোজাম্মেল হক ঢাকাটাইমসকে মঙ্গলবার থেকে অগ্রিম টিকিট বিক্রির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঈদুল ফিতর উপলক্ষে যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে লঞ্চের কেবিনের অগ্রিম টিকিট বিক্রি করার সিদ্ধান্ত গ্রহণ করেছে বিআইডব্লিউটিএ ও লঞ্চমালিক সমিতি। মঙ্গলবার থেকে সকল লঞ্চের কেবিনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। টিকিট পাওয়া যাবে ৬ জুন পর্যন্ত। অন্যদিকে বিআইডব্লিউটিএ কর্তৃক পরিচালিত স্টিমারের অগ্রিম টিকিট ১ জুন থেকে পাওয়া যাবে।

বিআইডব্লিউটিএর চেয়ারম্যান বলেন, এবারের ঈদে লঞ্চের ভাড়া বাড়ানো হবে না। নির্ধারিত ভাড়াতেই যাত্রী পরিবহন করা হবে। কোনো লঞ্চ মালিকের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনো অবস্থাতেই লঞ্চে অতিরিক্ত যাত্রী পরিবহন করতে দেওয়া হবে না। অতিরিক্ত যাত্রী পরিবহনে বিআইডব্লিউটিএ বিশেষ লঞ্চ সার্ভিস চালু করবে বলেও জানান তিনি।

বিআইডব্লিউটিএর সূত্রে জানা যায়, প্রতিদিন সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে ৪১ টি নৌ-পথে প্রায় শতাধিক লঞ্চ চলাচল করে। এগুলোর মধ্যে হাজার দশেক ভিআইপি, প্রথম ও দ্বিতীয় শ্রেণীর কেবিন রয়েছে। লঞ্চগুলোতে করে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার ১৫ থেকে ২০ হাজার লোক প্রতিদিন যাতায়াত করে। আর ঈদের মওসুমে তা বেড়ে দাঁড়ায় প্রায় পঞ্চাশ হাজারে। বিআইডব্লিউটিএর কর্মকর্তারা বলেন, অধিক যাত্রীর ফলে লঞ্চের কেবিনের টিকিট নিয়ে বিভিন্নভাবে সমস্যায় পড়তে হয়। এসব সমস্যার কথা মাথায় রেখেই অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নেয়া হয়েছে। ফলে যাত্রীরা ভোগান্তির শিকার কম হবে বলে আশা তাদের।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews