1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
খাগড়াছড়িতে জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধে মাঠে নেমেছে সেনাবাহিনী ও প্রশাসন জ্বালানি তেল পাচার রোধে চুয়াডাঙ্গায় বিজিবির তল্লাশি জোরদার হরমুজ প্রণালীতে মার্কিন বাহিনীর জন্য ‘অপেক্ষা’ করছে ইরানের রেভোল্যুশনারি গার্ড রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ৬ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী কেবলমাত্র ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ই যুদ্ধের অবসান ঘটাতে পারে : ট্রাম্প আমাদের ভবিষ্যৎ সংসদ অধিবেশন দেখে জাতি অনেকটা আশ্বস্ত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে : জাতিসংঘ মহাসচিব বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন

লালমনিরহাটের মামলায় জামিন পেলেন বাংলাদেশ প্রতিদিন সম্পাদক

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : সোমবার, ১৫ জানুয়ারী, ২০১৮

লালমনিরহাটে দায়ের করা মানহানি মামলায় অভিযোগ গঠনের আগ পর্যন্ত জামিন পেয়েছেন বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম ও প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী।

আজ সোমবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এদিন, আদালতে বাংলাদেশ প্রতিদিন সম্পাদক ও প্রকাশকের জামিন আবেদনের ওপর শুনানি করেন তাদের আইনজীবী ড. মমতাজ উদ্দিন মেহেদি।

এর আগে, মামলার বাদী পরপর সাত কার্যদিবস আদালতে উপস্থিত না থাকলেও বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম ও প্রকাশক ময়নাল হোসেন চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে লালমনিরহাটের একটি আদালত। নিয়ম অনুযায়ী, আদালতে দাখিল করা যে কোনো মামলায় পরপর তিন কার্যদিবস বাদী আদালতে অনুপস্থিত থাকলেই মামলা খারিজ হয়ে যায়। লালমনিরহাটের ৪ নম্বর আমলি আদালতের বিচারক মো. আফাজ উদ্দিন ২ জানুয়ারি এই পরোয়ানা জারি করেন।

এরপর দেশে-বিদেশে সাংবাদিকসহ বিভিন্ন সংগঠনের পক্ষ এই গ্রেফতারি পরোয়ানার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেন ২০১৪ সালে বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক, প্রকাশকসহ তিনজনের বিরুদ্ধে এই মানহানির মামলা করেছিলেন। মামলার অন্য আসামি বাংলাদেশ প্রতিদিনের লালমনিরহাট প্রতিনিধি রেজাউল করিম মানিক।

বাদী আদালতে উপস্থিত না থাকার পরও গ্রেফতারি পরোয়ানা জারি করার বিষয়ে ফৌজদারি আইন বিশেষজ্ঞ ও আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শ ম রেজাউল করিম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘আদালতে করা মামলার ক্ষেত্রে কোনো আইনসংগত পদক্ষেপ গ্রহণ করা ছাড়া যদি বাদী একাধিক ধার্য তারিখে অনুপস্থিত থাকেন, তাহলে মামলাটি খারিজ হবে। এই বিধানের ব্যত্যয় ঘটিয়ে মামলার কার্যক্রম অব্যাহত রাখা হলে তা হবে আইনের পরিপন্থী। বাংলাদেশ প্রতিদিনের বিরুদ্ধে করা এই মামলার ক্ষেত্রে বাদী যেহেতু একাধিকবার অনুপস্থিত ছিলেন, সে কারণে মামলাটি খারিজ না করে আইন পরিপন্থীভাবে মামলাটিকে চলমান রাখা হয়েছে, যা কোনোভাবেই কাম্য নয়। এ মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হতে পারে না।’

২০১৪ সালের ৯ এপ্রিল বাংলাদেশ প্রতিদিনের প্রথম পৃষ্ঠায় ‘সাবেকদের আমলনামা : রেশন ডিলার সাবেক প্রতিমন্ত্রী মোতাহারের শত কোটি টাকা’ শিরোনামে সংবাদ প্রকাশের জেরে এ মামলাটি করেন মোতাহার হোসেন। প্রতিবেদন প্রকাশের ৪০ দিন পর মামলাটি করা হয়েছিল।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews