1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতেও গুলশান বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি বিপুল ইয়াবাসহ মাদক সম্রাট মাইকেল গ্রেফতার ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সড়কমন্ত্রী ছুটির দ্বিতীয় দিনে ঘরমুখো মানুষের চাপ কম, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ কুমিল্লা সিটি কর্পোরেশনের ৮৩৩ জন কর্মীর মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক সহায়তা বিতরণ পহেলা বৈশাখ কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত দেশে সপ্তাহব্যাপী ঈদের ছুটি শুরু

শহিদুলকে ডিভিশন দিতে হাইকোর্টের আদেশ বহাল

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : সোমবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৮

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে করা মামলায় কারাগারে থাকা আলোকচিত্রী শহিদুল আলমকে প্রথম শ্রেণির বন্দির সুবিধা দিতে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রেখেছেন চেম্বার বিচারপতি।

সোমবার চেম্বার বিচারপতি ইমান আলীর আদালতে আবেদনটি শুনানির জন্য ওঠে। শুনানি শেষে আদালত রাষ্ট্রপক্ষকে নিয়মিত লিভ টু আপিল করতে বলেছেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ। শহিদুল আলমের পক্ষে ছিলেন আইনজীবী সারা হোসেন।

এর আগে ৫ সেপ্টেম্বর হাইকোর্ট এক আদেশে শহিদুল আলমকে প্রথম শ্রেণির বন্দির সুবিধা দিতে নির্দেশ দিয়েছিলেন। শহিদুল আলমকে কারাগারে প্রথম শ্রেণির মর্যাদা দেয়ার নির্দেশনা চেয়ে তার স্ত্রী রেহনুমা আহমেদের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে সেদিন আদালত রুলসহ ওই নির্দেশ দেন।

প্রসঙ্গত গত ৫ আগস্ট রাতে ধানমণ্ডির বাসা থেকে ডিবি পরিচয়ে একদল লোক শহিদুলকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ করেন তার স্ত্রী রেহনুমা আহমেদ। এর পর তাকে রমনা থানার মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করে পুলিশ।

পরে ৬ আগস্ট শহিদুল আলমকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করলে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মামলার অভিযোগে বলা হয়, দৃক গ্যালারির প্রতিষ্ঠাতা ড. শহিদুল আলম নিরাপদ সড়কের দাবিতে চলমান ছাত্র বিক্ষোভ নিয়ে সম্প্রতি একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছিলেন।

ওই সাক্ষাৎকারে মিথ্যা তথ্য দিয়ে রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হয়েছে। শহিদুল আলমের বিরুদ্ধে করা মামলাটি ডিবি পুলিশের পরিদর্শক (ওসি) আরমান আলী তদন্ত করছেন।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews