1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি বিপুল ইয়াবাসহ মাদক সম্রাট মাইকেল গ্রেফতার ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সড়কমন্ত্রী ছুটির দ্বিতীয় দিনে ঘরমুখো মানুষের চাপ কম, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ কুমিল্লা সিটি কর্পোরেশনের ৮৩৩ জন কর্মীর মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক সহায়তা বিতরণ পহেলা বৈশাখ কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত দেশে সপ্তাহব্যাপী ঈদের ছুটি শুরু প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ: মাহদী আমিন ইরান যুদ্ধে ১৩ মার্কিন সেনা নিহত, আহত ২০০

শেখ হাসিনাকে কানাডায় আমন্ত্রণ প্রধানমন্ত্রী ট্রুডোর

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শনিবার, ৫ মে, ২০১৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কানাডা সফরের আমন্ত্রণ জানিয়েছেন সে দেশের প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। আগামী জুনে কানাডার কুইবেকে অনুষ্ঠেয় জি সেভেন সম্মেলনে যোগ দিতে কানাডীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত আগ্রহে শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানো হয়েছে।

কানাডায় বাংলা পত্রিকা নতুন দেশ আজ শনিবার এই খবর প্রকাশ করেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ক্রিষ্টিয়া ফ্রিল্যান্ড বর্তমানে বাংলাদেশ সফরে রয়েছেন বলেও জানানো হয় ওই প্রতিবেদনে।

সে দেশের সরকারি সূত্রের বরাত দিয়ে পত্রিকাটি জানায়, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের বিষয়টি আন্তর্জাতিক ফোরামে তুলে ধরার জন্য শেখ হাসিনাকে এই আমন্ত্রণ জানিয়েছেন কানাডার সরকার প্রধান।

ট্রডো চান- জি-৭ সম্মেলনে শেখ হাসিনা রোহিঙ্গাদের অবর্ণনীয় অবস্থা তুলে ধরবেন।

রোহিঙ্গা সংকট নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থানের গুণমুদ্ধদের একজন জাস্টিন ট্রুডো। গত এপ্রিলে সাবেক ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত দেশগুরোর মোর্চা কমনওয়েল শীর্ষ সম্মেলনে শেখ হাসিনাকে প্রশংসায় ভাসান তিনি।

যুক্তরাজ্যে অনুষ্ঠিত এই সম্মেলনে কমনওয়েলথভুক্ত দেশের সরকার প্রধানদের বৈঠকের প্রথম নির্বাহী অধিবেশনে ট্রুডো বলেন, ‘রোহিঙ্গা শরণার্থী সামাল দেয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষ নেতৃত্বের পরিচয় দিয়েছেন। কমনওয়েলথ নেতৃবৃন্দকে অবশ্যই তাকে সমর্থন দিতে হবে।’

শেখ হাসিনা সবশেষ ২০১৬ সালের সেপ্টেম্বরে কানাডা সফর করেন। ওই বছরের ১৬ সেপ্টেম্বর দেশটির মন্ট্রিয়ালের ‘ফিফথ রিপ্লেসমেন্ট কনফারেন্স অব দ্য গ্লোবাল ফান্ড-জিএফ সম্মলনে যোগ দেন তিনি।

সে সময় দেশটির প্রধানমন্ত্রীর ট্রুডোর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন শেখ হাসিনা।

ট্রুডো পরিবারের সঙ্গে বঙ্গবন্ধু পরিবারের সুসম্পর্ক রয়েছে। জাস্টিনের বাবা পিয়েরে এলিওট ট্রুডো ১৯৭১ সালে দেশটির প্রধানমন্ত্রী থাকাকালে তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নিয়েছিলেন। আর এ জন্য পিয়েরেকে ‘মুক্তিযুদ্ধ সম্মাননা’ দিয়েছে বাংলাদেশ।

দুই বছর আগে কানাডা সফরে গিয়ে বাবার সম্মাননা ছেলের হাতে তুলে দেন শেখ হাসিনা।

কানাডায় অবস্থানকারী বঙ্গবন্ধুন খুনি নূর চৌধুরীকে ফিরিয়ে আনার বিষয়েও সে সময় দেশটির সঙ্গে আলোচনা হয়েছিল। কানাডা মৃত্যুদণ্ডের বিরোধী। কিন্তু নূর চৌধুরীকে এই দণ্ড দিয়েছে বাংলাদেশের আদালত। তাই তাকে ফিরিয়ে আনা নিয়ে জটিলতা আছে। যদিও সরকার এ বিষয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews