1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ ৫৮ হাজার সদস্য মোতায়েন: ইসি জাতীয় নির্বাচন উপলক্ষে দিনাজপুর হিলি স্থলবন্দর ৩ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে মাগুরায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের প্রাক্কালে কূটনীতিতে ‘ধ্বংসাত্মক’ প্রভাবের সতর্কতা ইরানের প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্কের নির্বাচনী পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ প্রধান উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ শহীদ শরীফ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর প্রধান উপদেষ্টার ৮ ফেব্রুয়ারি পর্যন্ত রেমিট্যান্স প্রবাহে ৫৩.৯ শতাংশ প্রবৃদ্ধি ৪১ বছর বয়সে ২০২৮ অলিম্পিকে খেলতে চান জকোভিচ

সারা রাত ম্রুণাল ঘুমাতে পারেননি

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বুধবার, ২০ নভেম্বর, ২০১৯

সারা রাত ঘুমাতে পারেননি তিনি। দক্ষিণ ভারতের জনপ্রিয় ছবি জার্সি নিয়ে এমন কথা বললেন বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুর। জার্সি দেখার পর নিজের প্রতিক্রিয়া জানাতে এই অভিনেত্রী বেশ উচ্ছ্বসিত ছিলেন। শোনা যাচ্ছে, জার্সি ছবির হিন্দি রিমেকে ম্রুণালই থাকছেন নায়িকা হিসেবে।

এই বলিউড সুন্দরী বলেন, ‘ছবিটি আমার হৃদয়কে নাড়া দিয়েছে। আমি সারা রাত ঘুমাতে পারিনি। আমি কিছুতেই ছবিটি থেকে বের হতে পারছিলাম না। পরের দিন সকালে ঘুম থেকে উঠে আমি আবার ছবিটা দেখি। মনে হচ্ছিল, এই দুই ঘণ্টায় আমি সারা জীবন কাটালাম।’

কিছুদিন আগেই শোনা গিয়েছিল, শহীদ কাপুর দক্ষিণি ছবি জার্সির হিন্দি রিমেকে থাকছেন। কবির সিং-এর আকাশছোঁয়া সফলতার পর শহীদ এই তেলেগু ছবি রিমেকের প্রস্তুতিতে ব্যস্ত। তবে জার্সির হিন্দি রিমেকে বলিউডের কোন নায়িকাকে দেখা যাবে, তা নিয়ে তুমুল জল্পনা ছিল। এবার শোনা গেল, ম্রুণাল ঠাকুরকে এই ছবির নায়িকা হিসেবে দেখা যাবে। সম্প্রতি ম্রুণাল সুপার থার্টি ছবিতে হৃতিক রোশনের বিপরীতে অভিনয় করে সবার নজর কেড়েছেন। জার্সি ছবিটির গল্প এক অসফল ক্রিকেটারকে ঘিরে। ছবির পরিচালক গৌতম তিন্ননুরী। ছবিটি আগামী বছর আগস্ট মাসে মুক্তি পাবে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews