1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
চট্টগ্রামে নির্মাণ শ্রমিক হত্যা মামলার আসামি কুমিল্লা থেকে গ্রেফতার ইরানি গ্যাসক্ষেত্রে হামলা, উপসাগরীয় জ্বালানি স্থাপনায় পাল্টা আঘাত তেহরানের মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতেও গুলশান বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি বিপুল ইয়াবাসহ মাদক সম্রাট মাইকেল গ্রেফতার ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সড়কমন্ত্রী

সিলেটে স্কুলছাত্র সুমেল হত্যা: ৮ আসামির মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বুধবার, ৩০ জুলাই, ২০২৫

স্টাফ রিপোর্ট :     সিলেটের বিশ্বনাথে স্কুলছাত্র সুমেল হত্যা মামলায় ৮ আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে ৭ জনকে। এ ছাড়াও মামলার বাকি ১৭ আসামিকে ২ বছরের জন্য কারাদণ্ড দিয়েছে।

বুধবার (৩০ জুলাই) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালত এই রায় ঘোষণা করেন। এসময় ৩১ আসামি আদালতে উপস্থিত ছিলেন। তবে পলাতক রয়েছেন একজন।

মামলায় বলা হয়, ২০২১ সালের ১ মে চাউলধনী হাওরে রাস্তার মাটি কাটা নিয়ে সুমেলের স্বজনদের সঙ্গে ঝামেলা বাধে স্থানীয় সাইফুলের। একপর্যায়ে সাইফুল ও তার সহযোগীরা হামলা চালায়। এসময় গুলিবিদ্ধ হয়ে নিহত হয় দশম শ্রেণির ছাত্র সুমেল আহমদ। এ ঘটনায় নিহতের চাচা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে ৩২ জনকে অভিযুক্ত করে চার্জশিট দেয় পুলিশ। ২৩ জনের সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে আদালত আজ রায় ঘোষণা করেন।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews