1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
জয় দিয়ে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ ঈদের ছুটিতে সীমিত আকারে চলবে আমদানি-রপ্তানি কার্যক্রম : এনবিআর জয়পুরহাটে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত মাগুরায় অনিয়মের দায়ে দু’টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা ভেনেজুয়েলার আইন প্রণেতারা যুক্তরাষ্ট্রের চাওয়া খনি আইন সংস্কার বিষয়ে সম্মত রেকর্ডের পঞ্চম উষ্ণতম ফেব্রুয়ারি, ইউরোপে অস্বাভাবিক বৃষ্টিপাত মধ্যপ্রাচ্যের যুদ্ধ: বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রভাব আগামী মাসের মধ্যে কৃষক ভাইদের কাছেও কৃষক কার্ড তুলে দিতে সক্ষম হবো : প্রধানমন্ত্রী ৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী জনগণকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরব না : প্রধানমন্ত্রী

স্কুল-কলেজ খোলার ৩য় দিন আজ

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১

জীবন নিউজ ডেস্ক : রাজধানীর স্কুল ও কলেজ খোলার তৃতীয় দিনেও দেখা গেছে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে কর্তৃপক্ষের তৎপরতায় সন্তুষ্ট অনেক অভিভাবক। আর বন্ধুদের সাথে দেখা করতে পেরে খুশি শিক্ষার্থীরা।

প্রতিষ্ঠানগুলোর প্রবেশ গেটে শিক্ষার্থীদের তাপমাত্রা মাপা, এরপর ভেতরে প্রবেশ করিয়ে হাত ধোয়া বা স্যানিটাইজ করা, শারীরিক দূরত্ব মেনে ক্লাসে বসানোসহ স্বাস্থ্যবিধি মানাতে নানা উদ্যোগ নিয়েছে স্কুল-কলেজের কর্তৃপক্ষ।

এমনকি স্বাস্থ্যবিধি নিয়ে ক্লাস-লেকচারও চলছে। স্বাস্থ্যবিধি মানাতে এসএসসি-এইচএসসি ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রতিদিন ক্লাস এবং বাকিদের সপ্তাহে একদিন করে ক্লাস অনুষ্ঠিত হবার নির্দেশনা রয়েছে।

সন্তানদের শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠিয়ে স্বস্তিতে অভিভাবকরা। করোনাভাইরাসের সব ধরনের বিধিনেষেধ মানতে কর্তৃপক্ষের নেয়া ব্যবস্থায় সন্তুষ্ট তারা।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ই মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

এর আগে একই বছরের ২০শে জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি। এখন পর্যন্ত বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস (কোভিড-১৯)।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews