1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতেও গুলশান বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি বিপুল ইয়াবাসহ মাদক সম্রাট মাইকেল গ্রেফতার ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সড়কমন্ত্রী ছুটির দ্বিতীয় দিনে ঘরমুখো মানুষের চাপ কম, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ কুমিল্লা সিটি কর্পোরেশনের ৮৩৩ জন কর্মীর মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক সহায়তা বিতরণ পহেলা বৈশাখ কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত দেশে সপ্তাহব্যাপী ঈদের ছুটি শুরু

স্ত্রীর মামলায় আইনজীবী কারাগারে

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বৃহস্পতিবার, ২৪ মে, ২০১৮

স্ত্রীর দায়ের করা যৌতুক চেয়ে নির্যাতন আইনের মামলায় সুপ্রিম কোর্টের এক আইনজীবীকে কারাগারে পাঠিয়েছে ট্রাইব্যুনাল।

বুধবার ঢাকার ১ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবু নাছের মো. জাহাঙ্গীর আলম এ আদেশ দেন।

কারাগারে পাঠানো ওই আইনজীবীর নাম মো. সাজ্জাদ হোসেন (৩৪)। তিনি ঢাকা আইনজীবী সমিতিরও একজন আইনজীবী।

মামলার বাদিনী মোসা. ইসমত আরাও ঢাকা আইনজীবী সমিতির একজন সদস্য। তিনি যৌতুক চেয়ে নির্যাতনের অভিযোগে ২০১৭ সালের ২২ অক্টোবর রাজধানীর সূত্রাপুর থানায় মামলাটি দায়ের করেন আইনজীবী ইসমত আরা। মামলার পর ওই বছর ৩১ অক্টোবর আইনজীবী সাজ্জাদ হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর ওইদিনই তার জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠায় সিএমএম আদালত। ১৩ দিন কারাবাসের পর ওই বছর ১৩ নভেম্বর জামিন পান ওই আইনজীবী। মামলাটি তদন্তের পর চলতি বছর ৩১ জানুয়ারি আদালতে চার্জশিট দাখিল করেন সূত্রপুর থানার এসআই গোলাম হোসেন খান। বুধবার ওই আসামি ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করে জামিন স্থায়ীর আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলায় বাদিনী জামিন আবেদনের বিরোধিতা করে শুনানিতে বলেন, ওই আসামি আগের বিয়ের কথা গোপন করে তাকে বিবাহ করেছেন। জামিন পওয়ার পর পিতা ও তাকে মামলা তুলে নেওয়ার হুমকি দিচ্ছেন।

মামলায় বলা হয়, ২০১৬ সালের ১৯ আগস্ট বাদিনী ও আসামির মধ্যে বিয়ে হয়। বিয়ের সময় তিন লাখ টাকা যৌতুক দেন। বিয়ের কিছুদিন পর আরও ২৬ লাখ টাকা যৌতুক দাবি করেন। যা দিতে অস্বীকার করায় আসামি বাদিনীকে মারধর করেন।

আসামি আইনজীবী সাজ্জাদ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার কালুপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে। অন্যদিকে বাদিনী আইনজীবী ইসমত আরা নওগাঁ জেলার পত্নীতলা থানার বুজরত মহাম্মাদপুর গ্রামের একরামুল হকের মেয়ে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews