1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
চট্টগ্রামে নির্মাণ শ্রমিক হত্যা মামলার আসামি কুমিল্লা থেকে গ্রেফতার ইরানি গ্যাসক্ষেত্রে হামলা, উপসাগরীয় জ্বালানি স্থাপনায় পাল্টা আঘাত তেহরানের মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতেও গুলশান বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি বিপুল ইয়াবাসহ মাদক সম্রাট মাইকেল গ্রেফতার ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সড়কমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না, নতুন অধ্যাদেশ জারি

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

অনলাইন ডেস্ক: বাংলাদেশের স্থানীয় সরকার নির্বাচনে আর দলীয় প্রতীকে ভোটের সুযোগ থাকছে না। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশন আইন সংশোধন করে সোমবার (১৮ আগস্ট) সরকার অধ্যাদেশ জারি করেছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এতে স্বাক্ষর করেন। এর ফলে ভবিষ্যতের স্থানীয় সরকার নির্বাচনগুলোতে প্রার্থীরা কেবল নির্দলীয়ভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন।

স্থানীয় সরকার মন্ত্রণালয় চলতি বছরের ১ জুলাই চারটি আলাদা খসড়া অধ্যাদেশ তৈরি করে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠায়। এরপর ২৪ জুলাই উপদেষ্টা পরিষদের অনুমোদন এবং লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সম্মতির পর অধ্যাদেশটি গেজেট আকারে প্রকাশ করা হয়।

২০১৫ সালে আওয়ামী লীগ সরকারের সময়ে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহারের বিধান চালু হয়েছিল। তবে শুরু থেকেই নানা রাজনৈতিক দল ও নির্বাচন বিশেষজ্ঞরা এ ব্যবস্থার বিরোধিতা করে আসছিলেন। তাদের মতে, স্থানীয় সরকার কাঠামোয় দলীয় প্রভাব ঢুকলে স্থানীয় উন্নয়ন ও জনগণের প্রতিনিধিত্ব ক্ষতিগ্রস্ত হয়।

অন্তর্বর্তী সরকারের অধীনে গঠিত নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন এবং স্থানীয় সরকার সংস্কার কমিশনও পূর্বে দলীয় প্রতীক বাদ দেওয়ার সুপারিশ করেছিল। সংশ্লিষ্ট মহলের ধারণা, নতুন অধ্যাদেশ কার্যকর হলে স্থানীয় সরকারের নির্বাচনে রাজনৈতিক দলের বাইরে থাকা অনেক যোগ্য ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে আসবেন।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews