1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
সকল ধর্মের মানুষের জন্য শান্তিপূর্ণ দেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর কুমিল্লা নগরীর চর্থায় দুর্ধর্ষ চুরি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শরীরে জিংকের ঘাটতি পূরণে করণীয় ইরাকের আকাশে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান বিধ্বস্ত জয় দিয়ে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ ঈদের ছুটিতে সীমিত আকারে চলবে আমদানি-রপ্তানি কার্যক্রম : এনবিআর জয়পুরহাটে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত মাগুরায় অনিয়মের দায়ে দু’টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা ভেনেজুয়েলার আইন প্রণেতারা যুক্তরাষ্ট্রের চাওয়া খনি আইন সংস্কার বিষয়ে সম্মত

হারের ভয়ে বিএনপি সরে দাঁড়ানোর অজুহাত খুঁজছে: কাদের

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২০

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপির ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর অজুহাত খুঁজছে। নির্বাচন নিয়ে বিএনপি যেসব অভিযোগ করছে, তার বিন্দুমাত্র সত্যতা নেই।’

শনিবার রাজধানীর ব্র্যাক সেন্টারে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিএনপি আসলেই একটি নালিশনির্ভর দল। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে বিএনপির মতো অমন ব্যর্থ রাজনৈতিক দল আর আসেনি। দলটি আন্দোলনে যেমন ব্যর্থ হয়েছে, নির্বাচনেও তেমনিভাবে ব্যর্থ। ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনে নিশ্চিত পরাজয় দেখে বিএনপি নেতারা এখন নির্বাচন থেকে সরে যাওয়ার অজুহাত খুঁজছেন।

নির্বাচনে সবার জন্য সমতল (লেভেল প্লেয়িং ফিল্ড) ভূমি নেই বিএনপি নেতাদের এমন অভিযোগের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপির অভিযোগ হাওয়ার ওপরে। এর সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। পারলে তারা অভিযোগের পক্ষে প্রমাণ নিয়ে আসুক। মনগড়া কথা না বলে তথ্যপ্রমাণ নিয়ে জাতির সামনে তুলে ধরার আহ্বান জানান তিনি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, মনগড়া কথা বললে তো হবে না। তারা সবসময় অন্ধকারে ঢিল ছুড়ে। বিএনপির সব নেতাই নির্বাচনী প্রচারে কাজ করে চলেছেন। আমরা তো নির্বাচন কমিশনের আইনের কারণে প্রচারে নামতেই পারছি না।

সিটি নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে দাবি করে তিনি বলেন, আমাদের সময়ে সব নির্বাচনই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও প্রভাবমুক্ত হয়েছে। ঢাকার দুই সিটি নির্বাচনও গ্রহণযোগ্য ও নিরপেক্ষ হবে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews