1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
জয় দিয়ে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ ঈদের ছুটিতে সীমিত আকারে চলবে আমদানি-রপ্তানি কার্যক্রম : এনবিআর জয়পুরহাটে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত মাগুরায় অনিয়মের দায়ে দু’টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা ভেনেজুয়েলার আইন প্রণেতারা যুক্তরাষ্ট্রের চাওয়া খনি আইন সংস্কার বিষয়ে সম্মত রেকর্ডের পঞ্চম উষ্ণতম ফেব্রুয়ারি, ইউরোপে অস্বাভাবিক বৃষ্টিপাত মধ্যপ্রাচ্যের যুদ্ধ: বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রভাব আগামী মাসের মধ্যে কৃষক ভাইদের কাছেও কৃষক কার্ড তুলে দিতে সক্ষম হবো : প্রধানমন্ত্রী ৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী জনগণকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরব না : প্রধানমন্ত্রী

হাসপাতাল ছাড়লেন নায়ক আলমগীর

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বুধবার, ৫ মে, ২০২১

বিনোদন ডেস্ক : করোনা আক্রান্ত হয়ে রাজধানীর গ্রীন লাইফ হাসপাতালে ভর্তি হয়েছিলেন বরেণ্য অভিনেতা আলমগীর। টানা ১৭ দিনের চিকিৎসা শেষে সুস্থ হয়ে উঠেছেন তিনি। বুধবার (৫ মে) বিকেলের মধ্যে হাসপাতাল ছাড়বেন- দেশীয় একটি গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন তিনি।

গত ১৭ এপ্রিল করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়েছিলেন আলমগীর ও রুনা লায়লা। ১৮ এপ্রিল করোনায় আক্রান্ত হয়েছিলেন আলমগীর। পরে ওইদিন বিকেলেই হাসপাতালে ভর্তি করানো হয় তাকে।

জানা গেছে, হাসপাতালে ডা. রাশেদুল হাসানের তত্ত্বাবধানে ছিলেন আলমগীর। এ ছাড়া আরও কয়েকজন চিকিৎসক সার্বক্ষণিক তার দেখাশোনা করেছেন। এক সাক্ষাৎকারে আলমগীর বলেন, ‘সবার আন্তরিকতা ছিল এক কথায় অসাধারণ। হোমলি এনভায়রনমেন্টে ছিলাম।’

বাসায় ফেরার অনুমতি পেয়ে ভালো লাগছে এ অভিনেতার। এমনটাও জানিয়েছেন তিনি। তবে বাসায় ফিরে আরও কয়েকদিন সাবধানতা মেনে চলতে হবে তাকে। এদিকে চিকিৎসাধীন আলমগীরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছিল নেটদুনিয়ায়। এতে বেশ মর্মাহত হয়েছিলেন তিনি। আর ক্ষোভ প্রকাশ করেছেন রুনা লায়লা।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews