1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
ডিএনসির অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার বাণিজ্যমন্ত্রীর সাথে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অভিনেতা বৈদ্যনাথ সাহা আর নেই যুক্তরাষ্ট্র–ইসরাইলের যৌথ হামলায় নিহত আয়াতুল্লাহ আলী খামেনি, নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনি নতুন সর্বোচ্চ নেতার নাম ঘোষণা করল ইরান শাহজালাল বিমানবন্দরে আজ ৩৮ ফ্লাইট বাতিল পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সড়ক থেকে ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

৪০০ টাকায় মিলছে হরিণের মাংস!

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৭

খুলনা: সুন্দরবন সংলগ্ন খুলনার দাকোপ উপজেলায় অবাধে নানা কৌশলে চলে হরিণ শিকার। আর এসব হরিণের মাংস প্রতিনিয়ত আশপাশের এলাকাগুলোতে আগাম অর্ডারের মাধ্যমে প্রতি কেজি ৪শ’ টাকা দরে বিক্রি হয়।

এলাকাবাসীর অভিযোগ, শিকারীরা বনবিভাগের স্থানীয় কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে ম্যানেজ করে কিংবা তাদের চোখ ফাঁকি দিয়ে সুন্দরবনে প্রবেশ করেন। এরপর তারা বনের ভেতর লম্বা ফাঁদ পেতে রাখেন। এতে সহজেই হরিণ শিকার করেন তারা এবং শিকার হওয়া হরিণ লোকালয়ে নিয়ে আসেন।

পরে অগ্রিম অর্ডার নেয়া বিভিন্ন এলাকার লোকজনের কাছে প্রতি কেজি মাংস ৪শ টাকায় বিক্রি করেন তারা। তবে মাঝে মধ্যে প্রশাসনের অভিযানে হরিণের মাংস ও চামড়াসহ এসব শিকারী চক্রের দুই একজন সদস্য ধরা পড়লেও থেমে নেই হরিণ শিকার।

তারা আরও জানান, স্থানীয় বেশ কয়েকজন ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতা ও জনপ্রতিনিধি এ সকল শিকারী চক্রের কাছ থেকে হরিণের মাংসসহ আর্থিক সুবিধা গ্রহণ করায় হরিণ নিধনের প্রবণতা বেড়েই চলছে।

এ বিষয়ে পশ্চিম বনবিভাগের নলিয়ান রেঞ্জের এসিএফ মো. সোয়েব আলী জানান, এখানে প্রভাবশালী একটি চক্র এ হরিণ শিকারের সাথে জড়িত। তারপরও তাদের অভিযান অব্যাহত রয়েছে। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews