ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইংল্যান্ডের কোচ হিসেবে ল্যাঙ্গারকে পছন্দ লেহম্যানের Logo পুলিশকে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ দিলেন আরপিএমপি কমিশনার Logo আফগানিস্তানে ভয়াবহ বন্যায় শতাধিক নিখোঁজের সন্ধানে উদ্ধারকারীরা Logo চিলিতে ভারী বৃষ্টিতে ১০ জনের মৃত্যু, জরুরি অবস্থা ঘোষণা Logo সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা Logo ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের Logo আগামী এক বছরে ২০ লাখ মামলা কমিয়ে আনা সম্ভব হবে: আইনমন্ত্রী Logo মধ্যপ্রাচ্যের যুদ্ধের উত্তেজনায় এক মাসের সর্বোচ্চ পর্যায়ে তেলের দাম Logo আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন Logo হাতিমারা-ছনবাড়ী সড়ক প্রশস্তকরণে ১৩৫৯ কোটি টাকার প্রকল্প গ্রহণ

টিকেট না পেয়ে বিপিএল বর্জনের ঘোষণা সিলেট মহানগর আওয়ামী লীগের

প্রতিনিধির নাম :

জীবন নিউজ, সিলেট: টিকেট না পেয়ে এবং অনিয়ম-অব্যবস্থাপনার অভিযোগ তুলে বাংলাদেশ প্রিমিয়ার লিগ(বিপিএল) বর্জনের ঘোষণা দিয়েছে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ। শুক্রবার রাতে জেলা পরিষদ মিলনায়তনে দলের এক যৌথ সভায় এ সিদ্ধান্ত হয়। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী বলেন, আমাদের অনেক নেতাকর্মী টিকিট পাননি। টিকিট নিয়ে অনেক অনিয়মের অভিযোগ আসছে। ফলে শনিবার প্রথম দিন আমরা কেউ মাঠে যাবো না। আমি বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বয়কটের আহবান জানাচ্ছি।
সভায় বলা হয়, বিপিএল-এর জন্য ২৫ হাজার টিকিট নির্ধারিত আছে। কিন্তু, দলের নেতা-কর্মীরা কোন টিকেট পাননি। অথচ বিভিন্ন স্থানে ২শ টাকার টিকেট ৫শ টাকা এবং ৫শ টাকার টিকেট দুই হাজার টাকা দরে বিক্রি হচ্ছে। সভায় এও বলা হয়, জেলা ও মহানগর আওয়ামী লীগের সভাপতি- সেক্রেটারীকেও কোন ভিআইপি টিকেট দেয়া হয়নি। জনৈক ব্যক্তি জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্যদের ২শ টাকা দরের দুটি করে টিকেট দস্তখত নিয়ে প্রদান করা হচ্ছে-যা তাদের জন্য অবমাননাকর। অথচ ব্যক্তিগত যোগাযোগের কারণে অন্য দলের অনেক লোক টিকেট বাগিয়ে নিয়েছে। জেলা ও মহানগর আওয়ামী লীগের যৌথ সভায় দলের নেতা-কর্মীদের আবেগ-অনুভূতির প্রতি সম্মান জানিয়ে বিপিএল বর্জনের সর্বসম্মত সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান আওয়ামী লীগ নেতা রুহেল।
সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান বলেন, শফিকুর রহমান চৌধুরী তাঁর বক্তব্যকালীন সময়ে অনুষ্ঠানস্থলে উপস্থিত নেতাকর্মীদের অভিযোগের প্রেক্ষিতে বলেন আমাদের দল ও অঙ্গসংগঠনের অনেক নেতাকর্মী বিপিএল’র টিকেট পাননি। তাই আমি বিপিএল’র উদ্বোধনী আয়োজন দেখতে না যাওয়ার অনুরোধ জানাচ্ছি। এসময় উপস্থিত নেতাকর্মীরা তাকে সমর্থন দেন। আমরাও সমর্থ দিয়েছি।
আজ শনিবার থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে বিপিএল-এর ৫ম আসর। এবারই প্রথমবারের মতো সিলেটে অনুষ্ঠিত হচ্ছে বিপিএলের। তার উপর এবার রয়েছে নতুন র্ফ্র্যাঞ্চাইজি সিলেট সিক্সার্স। ফলে টিকিট নিয়ে সিলেটে চলছে হাহাকার। অনেকেই পাননি বিপিএলের টিকিট। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবং পরিকল্পনা মন্ত্রী আ হ ম মোস্তফা কামাল আনুষ্ঠানিকভাবে খেলার উদ্বোধন করার কথা রয়েছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:১৯ পূর্বাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০১৭
১৭ বার পঠিত হয়েছে