ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo কাজাখস্তানে জাতীয় নির্বাচন, গঠিত হচ্ছে প্রেসিডেন্টপন্থী পার্লামেন্ট Logo নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন প্রধানমন্ত্রীর Logo বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু Logo সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর Logo যুক্তরাষ্ট্রে মাদক মামলায় অভিযোগ সত্ত্বেও আবার দায়িত্বে ফিরলেন মেক্সিকোর গভর্নর Logo তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান Logo জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন Logo সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর Logo ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর Logo অবৈধ ভারতীয় মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

ডেঙ্গুর প্রকোপ থেকে জনগণকে বাঁচানোর নির্দেশ প্রধানমন্ত্রীর: কাদের

প্রতিনিধির নাম :

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ডেঙ্গুর প্রকোপ থেকে জনগনকে বাঁচাতে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’ শুক্রবার দুপুরে রাজধানীর ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর অফিসও এ ব্যাপারে অত্যন্ত সক্রিয় রয়েছে। একটি মনিটরিং সেলও গঠন করা হয়েছে। দুইটি সিটি করপোরেশনকেও নির্দেশনা দেওয়া হয়েছে। ডেঙ্গুর প্রকোপ নিয়ে দেশের জনগণ উদ্বেগ-আতঙ্কে আছে। এই সমস্যাকে উপেক্ষা করার কোনো উপায় নেই।

তিনি আরও বলেন, ‘যারা ডেঙ্গু নিয়ে আতঙ্ক ছড়ান, তাদেরও বলবো, আসুন আমরা সবাই মিলে সামাজিকভাবে একটা লড়াই গড়ে তুলি। এই বিপজ্জনক মশা এবং এর কামড় যে মৃত্যুর কারণও হতে পারে, এটাকে সহজভাবে দেখার কোনো উপায় নেই। আমাদের দেশের জনগণও ডেঙ্গু নিয়ে উদ্বেগে আছে, আতঙ্কে আছে। সে জন্য আমাদের এটাকে উপেক্ষা করারও কোনো উপায় নেই।’

ডেঙ্গু নিয়ে স্বাস্থ্যমন্ত্রী এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মেয়রের বক্তব্য প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কাদের বলেন, ‘আমরা অনেক সময় এমন দায়িত্বহীন কথাবার্তা বলে থাকি, সবার উচিত নিজের দায়িত্ব থেকে কথা বলা। কাজে মনোযোগ দেয়া উচিত। আমাদের সবার কথাবার্তায় সংযত হওয়া উচিত। সবার দায়িত্বশীল কথাবার্তা বলা উচিত। কথা বেশি না বলে সকলে কাজে মনোনিবেশ করবেন, এটাই আমি নেতাকর্মীকে আহ্বান জানাচ্ছি। এছাড়া তারা দুইজনই যা বলেছেন, সেটা তাদের নিজেদের মতামত হতে পারে।’

তিনি আরও বলেন, এটা এখন দেশীয় রোগ নয়, এখন দেখা যাচ্ছে, আন্তর্জাতিকভাবেও প্রকোপ বাড়ছে। চীন, ফিলিপাইন, শ্রীলঙ্কা, ভিয়েতনাম পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ ছড়িয়ে পড়েছে। আমাদের জনগণকে আমাদেরই বাঁচাতে হবে। ডেঙ্গু মোকাবিলায় সমন্বিতভাবে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সিটি করপোরেশন মিলে কাজ করতে হবে। যারা সংশ্লিষ্ট তাদের সবারই একটা দায়িত্ব রয়েছে। আমাদের দলেরও একটা দায়িত্ব রয়েছে। ‘

আরও পড়ুন: ১০৭ রানে শ্রীলঙ্কার দুই উইকেটের পতন

তিনি আরও বলেন, ‘বর্তমানে ডেঙ্গু যেভাবে ছড়িয়ে পড়ছে, এখানে দল দেখে এডিস মশা কাউকে কামড় দেবে না। কাজেই সবাইকে এ বিষয়টি নিয়ে সচেতন ও সতর্ক হতে হবে। গুজব ছড়িয়ে গণপিটুনির যে ঘটনা, এটা যাতে আর না ঘটে, কেউ যাতে আইন হাতে তুলে না নেয়, সে ব্যাপারে আমরা আহ্বান জানিয়েছি। রাজনৈতিকভাবেও সবাইকে সতর্ক থাকতে হবে। আমাদের দলকে আমরা অন্তর্ভুক্ত করছি। সচেতনতামূলক ও সতর্কতামূলক সভা সমাবেশ করার নির্দেশ দেওয়া হয়েছে।’

অপর প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, এনজিও কর্মী প্রিয়া সাহার বক্তব্য, গণপিটুনি এই বিষয়গুলোর মধ্যে কোনো যোগসূত্র আছে কি-না, এ বিষয়গুলো আমরা গভীরভাবে খতিয়ে দেখছি। কোনো যোগসূত্র থেকে থাকলে, তা অবশ্যই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবে মনে করা হবে। তখন যা যা করা দরকার সব প্রস্তুতি সরকারের আছে।’ তিনি আরও বলেন, ‘প্রিয়া সাহার বিষয়টি নিয়ে বার বার কথা বলার প্রয়োজন নেই। এখন বন্যা ও ডেঙ্গু সমস্যা নিয়ে আমরা কাজ করছি। প্রতিদিনই মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে।’

এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ ও উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া উপস্থিত ছিলেন।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০১:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০১৯
১৮ বার পঠিত হয়েছে