ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo সেনা পাহারায় আল-আকসায় ঢুকে পড়ল শত শত ইসরাইলি Logo মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন Logo কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির Logo জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী Logo কুবি-র সহযোগী অধ্যাপকের নিখোঁজ ছেলে ইশিয়াত শাহরিয়ারের লাশ উদ্ধার Logo উত্তর কোরিয়ার জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থার প্রস্তাব প্রত্যাখ্যান Logo পুরোনো কোনো গন্ধেই ফিরে আসে শৈশবের স্মৃতি ! Logo ১১ নম্বর ভরপাশা বিএনপির পূর্ণাঙ্গ কমিটিতে দায়িত্ব পাওয়ায় জুবেল জমাদ্দারকে শুভেচ্ছা Logo সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি Logo তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

দ.আফ্রিকার কাছে লজ্জাজনকভাবে হারল বাংলাদেশ

প্রতিনিধির নাম :

যে উইকেটে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা ব্যাট করতে নামলে হয়ে যায় ব্যাটিং উইকেট, সেখানে বাংলাদেশ ব্যাট করতে নামলে হয়ে যায় বোলিং উইকেট। যে উইকেটে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা ব্যাট করতে নেমে ৫০০ রানের কাছাকাছি স্কোর নিয়ে যায়, সেখানে বাংলাদেশের ব্যাটসম্যানরা ১০০ রানও করতে পারে না।

পচেফস্ট্রমের সেনউইজ পার্ক স্টেডিয়ামে বাংলাদেশের পরাজয় অনেকটাই নিশ্চিত ছিল। তবে এতটা শোচনীয় পরাজয় কেউ প্রত্যাশা করেনি। পঞ্চম দিন চতুর্থ ইনিংসে বাংলাদেশের ব্যাটসম্যানদের স্ট্রাগল করতে হবে- এটা ছিল জানা কথা; কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানরা এতটা অসহায় আত্মসমর্পণ করবে প্রোটিয়া বোলারদের সামনে- তা ছিল একপ্রকার অবিশ্বাস্য বিষয়।

জয়ের জন্য বাংলাদেশের সামনে ৪২৪ রানের লক্ষ্য ছুড়ে দেয় দক্ষিণ আফ্রিকা। জবাব দিতে নেমে বাংলাদেশ অল আউট হয়ে গেল মাত্র ৯০ রানে। ফলে পরাজয় বরণ করতে হলো ৩৩৩ রানের বিশাল ব্যবধানে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১১:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০১৭
২৬ বার পঠিত হয়েছে