
জীবন নিউজ, চাঁদপুর: চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা সদর ইউনিয়নের মাতৈন দীঘির পাড় থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে লাশটি উদ্ধার করা হয়। হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদুল ইসলাম বলেন, নবজাতকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে- শুক্রবার রাতে নবজাতকটির জন্ম হয়েছে।