ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo মাদক ব্যবসা ও সেবনের বিস্তার রোধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি র‍্যালি Logo বাংলাদেশকে ২০০ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে Logo দেশের ৪ নদীর পানি এখনো বিপৎসীমার ওপরে Logo জ্বালানি নিরাপত্তা জোরদারে কৌশলগত তেলের মজুত বাড়ানোর পরিকল্পনা অনুমোদন ভারতের Logo মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ফেরাতে পারে : প্রধানমন্ত্রী Logo তাইওয়ানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন বাভি Logo খামেনির দাফনের আগে নতুন করে হামলা-পাল্টা হামলায় যুক্তরাষ্ট্র ও ইরান Logo আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী Logo আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী Logo কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

গাজায় ফিলিস্তিনের প্রধানমন্ত্রী

প্রতিনিধির নাম :

ঢাকা: মতাদর্শিক সংঘাত ও গৃহযুদ্ধে এক দশক ধরে পরস্পর বিচ্ছিন্ন থাকার পর ফিলিস্তিনের গাজার শাসকদল হামাসের সঙ্গে ঐক্য প্রক্রিয়া শুরু করতে উপত্যকাটিতে গিয়েছেন পশ্চিম তীরভিত্তিক ফিলিস্তিন কর্তৃপক্ষের (পিএ) প্রধানমন্ত্রী রামি আল-হামদাল্লাহ।

স্থানীয় সময় সোমবার ঐতিহাসিক সফরে গাজায় যান পশ্চিমা রাষ্ট্রগুলোর সমর্থনপুষ্ট দল ফাতাহর নেতৃত্বাধীন সরকারের প্রধানমন্ত্রী।

গাজায় এক অনুষ্ঠানে দেয়া বক্তব্যে রামি হামদাল্লাহ বলেন, জাতীয় ঐক্যের সরকার গাজার প্রশাসনিক বিষয়গুলো দেখভাল করবে। পাশাপাশি নিরাপত্তা ও সীমান্ত পারাপারের বিষয়গুলোরও দায়িত্ব নেবে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, পশ্চিমা বহু দেশ ও ইসরায়েলের বিবেচনায় সন্ত্রাসী সংগঠন হামাস গত মাসে গাজায় ছায়াসরকার বিলুপ্ত করে জাতীয় ঐক্যের নাটকীয় উদ্যোগ নেয়। গাজা উপত্যকায় নির্মাণকাজসহ বিভিন্ন কাজে মূল দাতা দেশ কাতারের সঙ্গে আরব মিত্র দেশ সৌদি আরব, মিসর, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও বাহরাইন কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পর হামাস এ সিদ্ধান্ত নেয়।

সম্প্রতি হওয়া হামাস ও ফাতাহর সমঝোতা অনুযায়ী, গাজার পুলিশ বাহিনীতে ধীরে ধীরে যুক্ত হবে ফাতাহর অনুগত তিন হাজারের মতো সদস্য। পুরো বিষয়টির তদারক করবেন হামদাল্লাহ।

নিরাপত্তা বাহিনীতে নতুন নিয়োগের পরও হামাসের সশস্ত্র শাখা ইজ্জ আদ-দিন আল-কাসাম ব্রিগেড আগের মতোই কার্যক্রম চালাবে। এই ব্রিগেডে কমপক্ষে ২৫ হাজার প্রশিক্ষিত যোদ্ধা আছেন বলে জানিয়েছেন বিশ্লেষকরা।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৭:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০১৭
২৬ বার পঠিত হয়েছে