ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo এআইয়ের নাম পাল্টে ‘সুপার ইন্টেলিজেন্স’ বা এসআই রাখছেন ট্রাম্প Logo বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় Logo মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ Logo হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের Logo তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী Logo সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা Logo বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী Logo জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী Logo শাহাদাৎ হোসেন ভূঁইয়া’র কবিতা রোবটের জয় Logo ৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীর রিমান্ড চেয়েছে পুলিশ

ট্রাকের ধাক্কায় আলগামন চালক নিহত

প্রতিনিধির নাম :

জীবন নিউজ ডেস্ক: মেহেরপুরে ট্রাকের ধাক্কায় আকবার আলী (৫৭) নামের এক আলগামন চালক নিহত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার সময় শহরের হোটেলবাজার যাদপপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আকবার আলী সদর উপজেলার গভিপুর গ্রামের মৃত ইসাহাক আলীর ছেলে। স্থানীয়রা জানান, গভিপুর থেকে একটা খালি আলগামন নিয়ে শহরের দিকে আসছিলেন আকবার আলী। এ সময় যাদপপুর সড়কের বোম্বে বেকারীর কাছে পৌঁছালে পেছন দিক থেকে একটা ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। এ সময় আলগামন চালক ছিটকে রাস্তায় পড়ে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলে তিনি মারা যান। পরে বিক্ষুব্ধ জনতা গাড়ীর চালক ও হেলপারসহ গাড়ীটি আটক করে পুলিশে দিয়েছে। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০১৭
২০ বার পঠিত হয়েছে