ঢাকা , বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo তৃতীয় স্থানের দলগুলো কীভাবে নক আউটে যাবে Logo ঝালকাঠিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ে সাংবাদিক অবহিতকরণ সভা অনুষ্ঠিত Logo উ. কোরিয়ার সেনাকে হেফাজতে নিল সিউল Logo ইবোলার কেন্দ্রস্থলে জীবিকার তাগিদে খনি শ্রমিকদের সংগ্রাম Logo বুলেট ট্রেনে দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর Logo ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ Logo কয়েকটি খাতেই বদলে যেতে পারে রপ্তানি অর্থনীতি: বাণিজ্যমন্ত্রী Logo কোয়ান্টাম কম্পিউটিং এগিয়ে নিতে নির্বাহী আদেশে ট্রাম্পের স্বাক্ষর Logo পানি সংকট মোকাবিলায় এশিয়ার সব দেশকে এগিয়ে আসার আহ্বান স্পিকারের

গাজীপুরে স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসি

প্রতিনিধির নাম :

 জীবন নিউজ. গাজীপুর: গাজীপুরের জয়দেবপুরে স্ত্রী হত্যা মামলায় তার স্বামীকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এছাড়া আসামিকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে গাজীপুরের দায়রা জজ এ কে এম এনামুল হক এ মামলার রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত মো. আয়নাল হক (৩৫) গাজীপুর সিটি করপোরেশনের বাইমাইল পশ্চিমপাড়ার মো. আবদুল মান্নানের ছেলে। রায় ঘোষণার সময় আয়নাল আদালতের কাঠগড়ায় ছিলেন।
২০১৫ সালের ১ জানুয়ারি রাতে আনোয়ারা বেগম পুড়ে মারা যান বলে পুলিশকে জানানো হয়। পরে পুলিশ আনোয়ারার স্বামী আয়নাল ও আনোয়ারার ভাই আমজাদ হোসেন আঞ্জুকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আটক করে।
হত্যাকা-ের ঘটনায় এসআই রফিকুল বাদী হয়ে আনোয়ারা স্বামী ও ভাই দুইজনের বিরুদ্ধেই মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ভাই আঞ্জু ভগ্নিপতি আয়নালকে লোভ দেখিয়ে দুইজন যোগসাজশে আনোয়ারাকে গলা টিপে হত্যা করেন। পরে ঘটনা ভিন্ন খাতে নেওয়ার জন্য গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন তারা।
তদন্ত শেষে পুলিশ শুধু আয়নালের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। আদালতও শুধু আয়নালকেই দোষী সাব্যস্ত করে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৮:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০১৭
১২ বার পঠিত হয়েছে