ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo এআইয়ের নাম পাল্টে ‘সুপার ইন্টেলিজেন্স’ বা এসআই রাখছেন ট্রাম্প Logo বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় Logo মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ Logo হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের Logo তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী Logo সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা Logo বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী Logo জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী Logo শাহাদাৎ হোসেন ভূঁইয়া’র কবিতা রোবটের জয় Logo ৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীর রিমান্ড চেয়েছে পুলিশ

চট্টগ্রাম সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় ২ ব্যবসায়ী নিহত

প্রতিনিধির নাম :

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় দুই সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরো দুইজন। রোববার দিবাগত রাত সাড়ে ৩টার সময় উপজেলার সোনাইছড়ির শীতলপুর এলাকায় আবুল খায়ের স্টীল মিলের প্রবেশ পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কুমিল্লা জেলার বরড়া থানার শাহাপুর গ্রামের মৃত ইজ্জত আলীর পুত্র আব্দুর রব (৫২), একই জেলার চান্দিনা থানার তেওনাইল গ্রামের আব্দুর হালিম এর পুত্র সিদ্দিকুর রহমান (৪৫)। তারা দুইজন চান্দিনা থেকে ট্রাকে করে চট্টগ্রামে সবজি নিয়ে আসছিল। কুমিরা ফায়ার সার্ভিস ও বার আউলিয়া হাইওয়ে থানা সূত্রে জানা যায়, রাত সাড়ে তিনটার সময় চট্টগ্রামমুখী একটি ট্রাক (চট্টমেট্টো ট- ১১-০৮১৭) সবজি বোঝায় কুমিল্লা চান্দিনা থেকে চট্টগ্রাম আসার পথে উপজেলার শীতলপুর এলাকায় আবুল খায়ের স্টীল মিলে প্রবেশ পথে অপর একটি দাড়াঁনো ট্রাকের পিছনে ধাক্কা দিলে ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়। এতে উক্ত ট্রাকের ড্রাইভার, হেলপারও গুরুত্বর আহত হয়। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার আবদুল্লাহ আল পাশা জানান, রাতে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে গাড়িতে আটকে থাকাবস্থায় দুইটি লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করি। বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব বলেন, খবর পেয়ে আমরা রাত সাড়ে তিনটার সময় দুর্ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসি। ট্রাকটি আটক করা হয়েছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:৩০ পূর্বাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০১৭
২৬ বার পঠিত হয়েছে