ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo সেনা পাহারায় আল-আকসায় ঢুকে পড়ল শত শত ইসরাইলি Logo মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন Logo কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির Logo জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী Logo কুবি-র সহযোগী অধ্যাপকের নিখোঁজ ছেলে ইশিয়াত শাহরিয়ারের লাশ উদ্ধার Logo উত্তর কোরিয়ার জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থার প্রস্তাব প্রত্যাখ্যান Logo পুরোনো কোনো গন্ধেই ফিরে আসে শৈশবের স্মৃতি ! Logo ১১ নম্বর ভরপাশা বিএনপির পূর্ণাঙ্গ কমিটিতে দায়িত্ব পাওয়ায় জুবেল জমাদ্দারকে শুভেচ্ছা Logo সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি Logo তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

যদিও প্রতিযোগিতার বাজার, তবুও বার্গেনিং করুন

প্রতিনিধির নাম :

পোশাক ব্যবসায়ীদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্বে বাংলাদেশের তৈরি পোশাকের চাহিদা অনেক বেশি। আমরা পোশাক অল্প টাকায় বিক্রি করি। যারা এ পোশাক ক্রয় করেন তারা যদি এক ডলার করেও দামটা বাড়ান তাহলে বাংলাদেশের অর্থনীতি অনেকটা মজবুত হয়। বৈদেশিক বায়ারদের এ বিষয়ে আপনাদের বলা উচিত। যদিও প্রতিযোগিতার বাজার, তবুও বার্গেনিং করতে হবে। আমি জানি না, যারা রফতানি করেন তারা এটা করেন কি না।

বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত বস্ত্রমেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

পোশাক শিল্প মালিকদের উদ্দেশে তিনি বলেন, আমি যখন কোনো দেশে যাই তখন আমাদের তৈরি পোশাক ও অন্যান্য গুণগত যেসব পণ্য আছে, সেগুলো সে দেশের রাষ্ট্রপ্রধানের কাছে তুলে ধরি। তারা যেন আমার থেকে পণ্য ক্রয় করেন, সে বিষয়েও বলি। তবে আমি একা বললে হবে না। আপনারা যারা ব্যবসায়ী আছেন, তাদেরও বলতে হবে।

বাংলাদেশের তৈরি পোশাকশিল্প বিশ্ববাজারে দ্বিতীয় অবস্থান রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমরা নিজস্ব অর্থনীতির উপর দাঁড়াতে চাই। বিশ্বের বুকে মাথা উঁচু করে বাঁচতে চাই। শুধু পোশাক শিল্প নয়, অন্যান্য শিল্পের সঙ্গেও যারা জড়িত, তারাও বিশ্বে বাজার খুঁজবেন। কোন দেশে কোন পণ্যের চাহিদা আছে, সে অনুযায়ী পণ্য তৈরি করে বিদেশে রফতানি করবেন।

শেখ হাসিনা বলেন, সারাদেশে অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছি। এসব অঞ্চলে বিদেশিরা বিনিয়োগ করতে চাচ্ছে। বিদেশিদের পাশাপাশি বাংলাদেশের শিল্পপতিরাও এখানে বিনিয়োগ করবেন। আমরা বাংলাদেশকে সম্পূর্ণভাবে দারিদ্র্যমুক্ত করতে চাই।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২০
১৭ বার পঠিত হয়েছে