ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ Logo গণমাধ্যম সংস্কার প্রক্রিয়ায় সরকার কেবলই সহায়ক: তথ্যমন্ত্রী Logo শান্তি প্রতিষ্ঠায় নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন শামা ওবায়েদ Logo ঘুমন্ত অবস্থায় শ্বাসকষ্ট, নিজের অজান্তেই এই রোগে ভুগছেন না তো Logo স্থায়ীভাবে অমুসলিম দেশে বসবাস করা কি বৈধ? Logo মৌলভীবাজারের শ্রীমঙ্গল এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী Logo স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে ন্যাশনাল অ্যাকশন প্ল্যান তৈরি করা হচ্ছে: তথ্যমন্ত্রী Logo অর্থনীতি ও কর্মসংস্থান বাড়াতে দেশব্যাপী ক্রিয়েটিভ হাবের পরিকল্পনা সরকারের Logo লেবাননে ইসরাইলের একাধিক বিমান হামলা Logo চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলার আসামি আবীরের মৃত্যুদণ্ড

ইজতেমায় আরও তিন মুসল্লির মৃত্যু

প্রতিনিধির নাম :

গাজীপুরের টঙ্গীতে ৫৫তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিনে চলছে ধর্মীয় বয়ানসহ নানা আনুষ্ঠানিকতা। সকালে ফজরের নামাজের পর আগত মুসল্লিদের উদ্দেশে বয়ান করেন পাকিস্তানের মাওলানা আব্দুর রহমান। সকাল ১০ টায় বয়ান শুরু করেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা।

বিগত বছরগুলোর চেয়ে এবারের ইজতেমায় বেশী সংখ্যক মুসল্লির অংশগ্রহণ করায় মূল ইজতেমা ময়দান ছাড়িয়ে সড়ক, সড়ক দ্বীপ এবং ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছেন অনেক মুসল্লি। প্রচণ্ড শীত ও কনকনে হিমেল হাওয়া উপেক্ষা করে ধর্মীয় বয়ান শুনছেন তারা।

গতরাতে আরও তিন মুসল্লির মৃত্যূ হয়েছে। এনিয়ে এবারের ইস্তেমায় সাত মুসল্লির মৃত্যু হলো। ফজরের নামাজের পর তাদের দুই জনের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। গতরাতে মৃত্যূবরণকারী মুসল্লিরা হলেন, রাজশাহীর আব্দুর রাজ্জাক, কুমিল্লার আব্দুল তমিজ, ব্রাহ্মণবাড়িয়ার মো: শাহজাহান।

ইস্তেমা আয়োজক জহির ইবনে মুসলিম জানান, আজ বাদ যোহর মাওলানা ইসমাইল, বাদ আসর ভারতীয় মাওলানা জুহাইরুল হাসান, এবং বাদ মাগরিব মাওলানা ইব্রাহিম দেওলা বয়ান করবেন।

এবার ইজতেমায় সার্বিক নিরাপত্তায় সাড়ে ৮ হাজার পুলিশের পাশাপাশি র্যালব ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে। তবে মুসল্লিদের সমাগম বেশি হওয়ায় বাইরে অবস্থানরত হাজার হাজার মুসল্লি ভোগান্তিতে পড়েছেন। ওযু, গোসলসহ দৈনন্দিন কাজে তাদের সমস্যায় পড়তে হচ্ছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৭:০১ পূর্বাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২০
১১ বার পঠিত হয়েছে