ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo গোপালগঞ্জে মধুমতি নদীতে ডুবে শিশুর মৃত্যু Logo যুদ্ধ অবসানে চুক্তি চূড়ান্তের চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান Logo কোরবানির চামড়ার সুষ্ঠু ব্যবস্থাপনায় কন্ট্রোল রুম বাণিজ্য মন্ত্রণালয়ের Logo বায়তুল মুকাররমে ঈদুল আযহায় ৫টি জামাত: ইমাম ও মুকাব্বিরের তালিকা প্রকাশ Logo স্কুল ফিডিংয়ে গাফিলতি বরদাস্ত করা হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ Logo বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী Logo উপাত্ত ছাড়া যে কোনো তথ্য কেবলই ব্যক্তিগত অভিমত : তথ্যমন্ত্রী Logo ইসরাইলি বিমান হামলায় লেবাননে নিহত ১০ Logo কলম্বিয়ায় ২ আদিবাসী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৭, আহত শতাধিক Logo মোবাইল খাতে কর সংস্কারে ২০৩৪ সালের মধ্যে অতিরিক্ত ২ বিলিয়ন ডলার রাজস্বের সম্ভাবনা

হাতিয়ায় গৃহবধূকে হত্যার অভিযোগ, শ্বশুর-শাশুড়ি আটক

প্রতিনিধির নাম :

নোয়াখালীর উপকূলীয় বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নে শারমিন আক্তার (২০) নামে এক গৃহবধূকে গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে নিহতের স্বামী মোশারফ হোসেন (২৮)। এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের পুলিশ নিহতের শ্বশুর-শাশুড়িকে আটক করেছে।

মঙ্গলবার উপজেলার রেহানিয়া গ্রাম থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নিহত শারমিন আক্তার হাতিয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের আবুল কাশেমের মেয়ে। আটককৃতরা হচ্ছেন রফিক ব্যাপারী (৫৭) ও তার স্ত্রী (৪০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৬/৭ মাস পূর্বে রেহানিয়া গ্রামের রফিক ব্যাপারীর ছেলে মোশারফ হোসেনের সাথে বিয়ে হয় শারমিন আক্তারের। সোমবার রাত ৮টার দিকে ঘরের ভিতর মোশারফ ও শারমিনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর কিছুক্ষণ পর ঘর থেকে বের হয়ে যায় মোশারফ। পরে বাড়ির লোকজন ঘর থেকে শারমিনের কোনো সাড়া-শব্দ না পেয়ে ভিতরে গিয়ে শারমিনের মৃতদেহ পড়ে থাকতে দেখে।

নিহতের পিতা আবুল কাশেম অভিযোগ করে বলেন, বিয়ের পর থেকে বিভিন্ন সময় মোশারফ শারমিনকে নির্যাতন ও মারধর করত।
রাতে তাদের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে মোশারফ শারমিনকে গলাটিপে হত্যা করে পালিয়ে যায়।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান শিকদার জানান, খবর পেয়ে নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভিকটিমকে তার স্বামী গলা টিপে হত্যা করেছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছে। ওসি আরো জানান, ঘটনায় জড়িত থাকা সন্দেহে নিহতের শ্বশুর-শাশুড়িকে আটক করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১০:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০১৭
৬ বার পঠিত হয়েছে