ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo সেনা পাহারায় আল-আকসায় ঢুকে পড়ল শত শত ইসরাইলি Logo মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন Logo কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির Logo জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী Logo কুবি-র সহযোগী অধ্যাপকের নিখোঁজ ছেলে ইশিয়াত শাহরিয়ারের লাশ উদ্ধার Logo উত্তর কোরিয়ার জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থার প্রস্তাব প্রত্যাখ্যান Logo পুরোনো কোনো গন্ধেই ফিরে আসে শৈশবের স্মৃতি ! Logo ১১ নম্বর ভরপাশা বিএনপির পূর্ণাঙ্গ কমিটিতে দায়িত্ব পাওয়ায় জুবেল জমাদ্দারকে শুভেচ্ছা Logo সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি Logo তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশে চীনা নাগরিকদের অন অ্যারাইভাল ভিসা সাময়িক বন্ধ

প্রতিনিধির নাম :

বাংলাদেশে আসার জন্য চীনা নাগরিকদের অন অ্যারাইভাল ভিসা সাময়িক বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। করোনা ভাইরাসের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। রবিবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এ তথ্য জানান

পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, করোনা ভাইরাসের কারণে বাংলাদেশে আসার জন্য চীনা নাগরিকদের অন অ্যারাইভাল ভিসা সাময়িক বন্ধ করা হয়েছে। চীনের সঙ্গে আলোচনা করেই এ সিদ্ধান্ত নিয়েছি আমরা। আগামী এক মাস ভিসা সাময়িকভাবে বন্ধ থাকবে। তবে তারা ভিসা নিয়ে আসতে পারবে। বাংলাদেশে আসতে হলে তাদের মেডিক্যাল সার্টিফিকেট নিয়ে আসতে হবে।

এর আগে চীনের নাগরিকদের ‘অন অ্যারাইভাল ভিসা’ দেওয়া স্থগিত করে শ্রীলংকা। করোনা ভাইরাস নিয়ে ইতোমধ্যে পুরো বিশ্বে জরুরি অবস্থার ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

এদিকে চীনের উহান থেকে ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে শনিবার দুপুরে ফিরে আসেন ৩১২ জন বাংলাদেশি। তাদের মধ্যে ৩০২ জনকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাজধানীর দক্ষিণখানের আশকোনা হজ ক্যাম্পে কোয়ারান্টাইন অবস্থায় রাখা হয়েছে। বাকি ১০ জনের মধ্যে সাতজনকে সরকারি কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং তিনজনকে সম্মিলিত সামরিক হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা প্রদান করা হচ্ছে। তিনজনের মধ্যে একজন নারী জ্বরের রোগী।

উল্লেখ্য, গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনা ভাইরাসের আবির্ভাব ঘটে। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা। চীনে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৩০৪ জনে দাঁড়িয়েছে। আর এই ভাইরাসে চীনে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৩৮০ জন।

করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয়।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৯:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২০
২১ বার পঠিত হয়েছে