ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo সেনা পাহারায় আল-আকসায় ঢুকে পড়ল শত শত ইসরাইলি Logo মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন Logo কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির Logo জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী Logo কুবি-র সহযোগী অধ্যাপকের নিখোঁজ ছেলে ইশিয়াত শাহরিয়ারের লাশ উদ্ধার Logo উত্তর কোরিয়ার জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থার প্রস্তাব প্রত্যাখ্যান Logo পুরোনো কোনো গন্ধেই ফিরে আসে শৈশবের স্মৃতি ! Logo ১১ নম্বর ভরপাশা বিএনপির পূর্ণাঙ্গ কমিটিতে দায়িত্ব পাওয়ায় জুবেল জমাদ্দারকে শুভেচ্ছা Logo সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি Logo তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

কুমিল্লায় কিশোরী ধর্ষণের অভিযোগে খালু জেলহাজতে

প্রতিনিধির নাম :

কুমিল্লায় কিশোরী এক ভাগ্নিকে ধর্ষণের অভিযোগে আবুল হাসেম (৪০) নামের এক ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৪ ফেব্রুয়ারি) নগরীর সংরাইশ এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। বিকালে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর তাকে জেলহাজতে প্রেরণ করা হয়।

হাসেম জেলার চান্দিনা উপজেলার কুটুম্বপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। তিনি নগরীর সংরাইশ এলাকার একটি বাসায় পরিবার নিয়ে ভাড়া থাকতো। ধর্ষক ওই কিশোরীর আপন খালু।

মামলার অভিযোগে জানা যায়, ধর্ষিতা ওই কিশোরীর বাবা মারা যাওয়ার পর কাজের সন্ধানে তার খালু আবুল হাসেমের বাড়িতে আসে। সেখানে থেকে সে কুমিল্লা ইপিজেডের একটি কারখানায় শ্রমিকের কাজ করে আসছিল। গত বছরের ৩০ অক্টোবর সন্ধ্যায় ইপিজেডে কাজ শেষে বাসায় ফেরার পর আবুল হাসেম তাকে নানাভাবে ভয় দেখিয়ে ধর্ষণ করে এবং বিষয়টি কাউকে জানালে তার খালা এবং বাকপ্রতিবন্ধী মাকে মেরে ফেলবে বলে হুমকি দেয়। এরপর থেকে আবুল হাসেম বিভিন্ন সময়ে তাকে ধর্ষণ করে আসছিল। সর্বশেষ হাসেম গত ১৫ ফেব্রুয়ারি তাকে ধর্ষণ করে। বর্তমানে ওই কিশোরী ৪ মাসের অন্তঃসত্ত্বা বলে মামলায় উল্লেখ করা হয়।

এদিকে এ ঘটনায় ধর্ষিতা ওই কিশোরী বাদী হয়ে আবুল হাসেমকে আসামি করে সোমবার কুমিল্লা কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন। এ মামলায় সোমবার সকালে আবুল হাসেমকে গ্রেফতার করা হয়। থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. সুমন মিয়া জানান, আসামি আবুল হাসেম কুমিল্লা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইরফানুল হক চৌধুরীর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। পরে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২০
১৯ বার পঠিত হয়েছে