ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo টানা দ্বিতীয় দিনে আরেকটি ড্রোন ভূপাতিত করল রোমানিয়া Logo টাইফুন নউল চীনের দিকে ধেয়ে আসায় ২০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে Logo ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট উদ্বোধন প্রধানমন্ত্রীর Logo সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী Logo হরিণাকুণ্ডুতে মাংস ব্যবসায়ীকে জরিমানা Logo ফ্রান্স, ইতালি ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ দমকলকর্মীর প্রাণহানি Logo নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী Logo ইনভেস্টরস এক্সপো পরিদর্শন প্রধানমন্ত্রীর Logo দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ডিআর কঙ্গো ও উগান্ডায় ইবোলা প্রাদুর্ভাবে মৃত্যু হাজার ছাড়িয়েছে: ডব্লিউএইচও

ইতালিতে করোনাভাইরাস পরীক্ষার মুখে মেসিরা

প্রতিনিধির নাম :

করোনাভাইরাসের আতঙ্ক পুরো পৃথিবীকেই ছুঁয়ে গেছে। এক দেশ থেকে অন্য দেশে গেলেই করোনাভাইরাস পরীক্ষার মুখে পড়ছেন যাত্রীরা। এবার সেই তালিকায় লিওনেল মেসিরাও!

আগামী বুধবার চ্যাম্পিয়নস লিগের খেলায় মুখোমুখি হবে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা ও নাপোলি। সেই ম্যাচকে সামনে রেখে মেসিরা ইতালিতে পৌঁছালে তাদেরকেও করোনাভাইরাস পরীক্ষা দিতে হবে।

দেশটির উত্তরাঞ্চলে করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় এরমধ্যেই সেরি আ লিগের বেশ কয়েকটি ম্যাচ স্থগিত করেছে কর্তৃপক্ষ। সেদেশের প্রধানমন্ত্রী অনুরোধ করেছেন, লিগের ২৬তম রাউন্ডের সব খেলা স্থগিত করতে।

ইএসপিএন এফসি তাদের প্রতিবেদনের জানিয়েছে, দেশটিতে পৌঁছানোর পর বার্সেলোনার খেলোয়াড়দের শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হবে। করোনাভাইরাসের কোনো লক্ষণ ধরা পড়লে সেখান থেকে সরাসরি নেয়া হবে হাসপাতালে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২০
১৬ বার পঠিত হয়েছে