ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo টানা দ্বিতীয় দিনে আরেকটি ড্রোন ভূপাতিত করল রোমানিয়া Logo টাইফুন নউল চীনের দিকে ধেয়ে আসায় ২০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে Logo ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট উদ্বোধন প্রধানমন্ত্রীর Logo সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী Logo হরিণাকুণ্ডুতে মাংস ব্যবসায়ীকে জরিমানা Logo ফ্রান্স, ইতালি ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ দমকলকর্মীর প্রাণহানি Logo নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী Logo ইনভেস্টরস এক্সপো পরিদর্শন প্রধানমন্ত্রীর Logo দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ডিআর কঙ্গো ও উগান্ডায় ইবোলা প্রাদুর্ভাবে মৃত্যু হাজার ছাড়িয়েছে: ডব্লিউএইচও

মেসির গোলের পরও জিততে পারল না আর্জেন্টিনা

প্রতিনিধির নাম :

স্পোর্টস ডেস্ক : আরও একবার চিলির কাছে পরাস্ত আর্জেন্টিনা। মেসির গোলের পরও ১-১ এ ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো আলবেসিলেস্তাদের। চিলিয়ানদের হয়ে স্কোর করেছেন এডুয়ার্ডো ভার্গেস।

রিও ডি জেনেরিওতে আক্রমণাত্মক ফর্মেশনে আর্জেন্টিনা। স্ক্যালোনির কৌশলে মাঝ মাঠ ভারি আলবেসিলেস্তাদের। আর ফরোয়ার্ড লাইনে মেসির সঙ্গী দুজন। অন্যদিকে স্টেরিওটাইপ ফর্মেশনে চিলি। আক্রমণভাগে ভার্গেসের সতীর্থ প্যালাসিও।

কিন্তু ম্যাচের শুরু থেকেই কি যেন এক অজানা ভয়ে কাবু আকাশী-নীল শিবির। আক্রমণের চেয়েও ঠেকাতেই ব্যস্ত তারা। ৮ মিনিটে প্রথম পায়ে বল পান ক্ষুদে জাদুকর। কিন্তু সেটা উড়ে যায় টার্গেটের অনেক দূর দিয়ে।

১২ মিনিটে লওতারো মার্টিনেজকে বল বাড়িয়ে দেন মেসি। কিন্তু রেড ক্যাসেলের তালা ভাঙতে পারেননি তিনি। ব্যর্থ মনোরথে ফিরতে হয় প্রতিপক্ষের বক্স থেকে। পাল্টা অ্যাটাকে এগিয়ে গিয়েছিলেন প্যালাসিও। কিন্তু ওতামেন্ডি ছিলেন সতর্ক প্রহরায়।

আর্জেন্টিনা সুযোগ পেয়েছিলো আরও। কিন্তু গনজালেজ ছিলেন না ছন্দে। একবার পোস্ট উঁচিয়ে হেডের পর, আরেকবার মারেন ব্রাভোর গায়ে।তবে ৩৩ মিনিটে আলবেসিলেস্তাদের ত্রাতা হয়ে আসেন তাদের অধিনায়ক। বক্সের বাইরে থেকে নেয়া ফ্রি কিকটা ওয়ালে লেগেও ঠিক বোকা বানিয়ে দেয় ক্লদিও ব্রাভোকে। উল্লাসে ফেটে পড়েন লিওনেল মেসি। দর্শকহীন নিল্টন সান্তোসেও উঠে আনন্দের জোয়ার।

গোলটা হতেই যেন মাঠে প্রাণ ফিরে পায় আর্জেন্টিনা। পরের মিনিটেই আবারো আক্রমণে উঠে তারা। কিন্তু বলটাকে লাইনে রাখতে পারেন নি লওতারো মার্টিনেজ। ১-০ তে এগিয়ে থেকে প্রথমার্ধ্ব শেষ করে আকাশী-নীল শিবির।

ফিরে এসে আবারো আক্রমণ আর পাল্টা আক্রমণে শুরু হয় ম্যাচ। ৫০ মিনিটে চিলিয়ান ডিফেন্সে আটকা পড়েন মেসি। পরের মুহূর্তেই একই ভাগ্য বরণ করেন আরতুরো ভিদাল। কিন্তু ভিএআরের সাহায্য নিয়ে পেনাল্টি পেয়ে যায় লা রোজারা। সেখানে মঞ্চায়ন আরেক নাটকের। ভিদালের শট আটকে দেন মার্টিনেজ, কিন্তু হেড করে দ্বিতীয় চেষ্টায় দলকে সমতায় ফেরান ভার্গেস।

৮০ মিনিটে নিজের পায়ের জাদু দেখান মেসি। কিন্তু, সতীর্থদের মধ্যে ছিলোনা জয়ের কোন তাড়না। আবারো মিস গনজালেজের। ইনজুরি টাইমে আবারো এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিলো আর্জেন্টাইনদের সামনে, কিন্তু চিলির ডিফেন্স অভেদ্য।

শেষ পর্যন্ত ড্র মেনে নিয়েই মাঠ ছাড়তে হয় দুদলকে। আরও একবার লাল দুর্গের দুয়ার ভাঙতে ব্যর্থ আর্জেন্টিনা।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৫:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুন ২০২১
১৬ বার পঠিত হয়েছে