ঢাকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo চলতি ২০২৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হচ্ছে না ওপেনএআই Logo গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: এলজিআরডি মন্ত্রী Logo সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী Logo পাইলট পর্যায়ের উদ্বোধনী দিনে কৃষক কার্ডে প্রণোদনা পাচ্ছেন ১,১০,৩৬৪ কৃষক : কৃষিমন্ত্রী Logo আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী Logo হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু Logo বাগেরহাটে বেওয়ারিশ কুকুরকে ভ্যাকসিন দেয়া শুরু Logo ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু Logo বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ Logo হংকংয়ের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে বহুমুখী রপ্তানিতে জোর

রোজার আগেই চড়া ছোলার বাজার

প্রতিনিধির নাম :

নিজেস্ব প্রতিবেদক: রোজা এখনও তিন মাস দূরে থাকলেও ইফতারির সবচেয়ে মুখরোচক এ খাদ্যপণ্যের দাম উদ্বেগ বাড়াচ্ছে ভোক্তাদের। খোদ সরকারি সংস্থা টিসিবিই বলছে, গত এক বছরে ছোলার দর বেড়েছে প্রায় ৪৯ শতাংশ। এ পরিস্থিতিতে আমদানি বাড়ানো, সরবরাহ ব্যবস্থা ও বাজার তদারকি এবং টিসিবির মাধ্যমে বিক্রির উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

তবে ব্যবসায়ীরা বলছেন, বাজারে এখন যে ছোলা বিক্রি হচ্ছে, তা গত বছর আমদানি করা। সেই সময় ডলারের দর ও বিশ্ববাজারে ছোলার দাম বেশি ছিল। রমজান উপলক্ষে নতুন করে ছোলা আমদানি শুরু হয়েছে। সহজে এলসি খুলতে পারলে আগামী জানুয়ারিতে আমদানি অনেক বেড়ে যাবে। ফলে দাম বাড়ার শঙ্কা নেই, বরং সরবরাহ স্বাভাবিক থাকলে কমতে পারে।

গতকাল ঢাকার কারওয়ান বাজার, চকবাজার, মহাখালীসহ কয়েকটি পাইকারি ও খুচরা বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, পাইকারিতে প্রতি কেজি ছোলা বিক্রি হচ্ছে ১১৫ থেকে ১১৭ টাকায়; যা খুচরায় বিক্রি হচ্ছে ১২৫ থেকে ১৩০ টাকায়। গত বছরের এই সময় খুচরা পর্যায়ে ছোলার কেজি ছিল ৯০ থেকে ৯৫ টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে বেড়েছে ৩৫ টাকা।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১১:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪
২৩ বার পঠিত হয়েছে