ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo সেনা পাহারায় আল-আকসায় ঢুকে পড়ল শত শত ইসরাইলি Logo মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন Logo কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির Logo জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী Logo কুবি-র সহযোগী অধ্যাপকের নিখোঁজ ছেলে ইশিয়াত শাহরিয়ারের লাশ উদ্ধার Logo উত্তর কোরিয়ার জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থার প্রস্তাব প্রত্যাখ্যান Logo পুরোনো কোনো গন্ধেই ফিরে আসে শৈশবের স্মৃতি ! Logo ১১ নম্বর ভরপাশা বিএনপির পূর্ণাঙ্গ কমিটিতে দায়িত্ব পাওয়ায় জুবেল জমাদ্দারকে শুভেচ্ছা Logo সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি Logo তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি নোয়াখালীর কোম্পানীগঞ্জ শাখার নির্বাচন সম্পন্ন

প্রতিনিধির নাম :

কোম্পানীগঞ্জ সহকারী শিক্ষক সমিতির সভাপতি একরামুল, সম্পাদক নুর

নোয়াখালী জেলা প্রতিনিধি : রোববার (১৫ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি নোয়াখালীর কোম্পানীগঞ্জ শাখার নির্বাচনের-২০২৪ প্রধান নির্বাচন কমিশনার মো.নুর উদ্দিন।

এতে সভাপতি পদে দক্ষিণ পশ্চিম চরফকিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. একরামুল হক ৩১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী চরহাজারী জগন্নাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হালিম পেয়েছেন ৯৪ ভোট। সিনিয়র সহ-সভাপতি পদে রামদী পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফয়েজ আহমেদ ২৯৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী দক্ষিণ পূর্ব চরকাঁকড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আনোয়ার সাদাত পেয়েছেন ৯২ ভোট। সাধারণ সম্পাদক পদে সিরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ নুরুল ইসলাম ২৬১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী শান্তিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরেজ্জমান পেয়েছেন ১৪৪ ভোট।

নির্বাচনে অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে থানারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুহাম্মদ আব্দুল্লাহ ২৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী চৌধুরীহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক উত্তম কুমার মজুমদার পেয়েছেন ১৬৫ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে শাহজাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল হাশেম ২০৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী চরকাঁকড়া ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহেদ মাহমুদ পেয়েছেন ১৯৭ ভোট। কোষাধ্যক্ষ পদে রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দেলোয়ার হোসেন ৩১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আকলিমা আক্তার পেয়েছেন ৯০ ভোট। দপ্তর সম্পাদক পদে বসুরহাট এসএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ ফয়েজ উল্যাহ ২৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী চৌধুরীহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুস সাত্তার পেয়েছেন ১৭০ ভোট।

প্রধান নির্বাচন কমিশনার ও উত্তর পূর্ব রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.নুর উদ্দিন জানান, গত বৃহস্পতিবার ১২ ডিসেম্বর উপজেলার বসুরহাট মাকসুদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৭টি পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ৪৯৬ জন ভোটারের মধ্যে ৪১৪ জন ভোটাধিকার প্রয়োগ করেন। অপর ৪৪টি পদে পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে সম্মেলনের মাধ্যমে নির্বাচিতদের কমিটিতে যুক্ত হবেন।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১০:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪
১৫ বার পঠিত হয়েছে