ঢাকা , সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo লালমনিরহাটে ভারতীয় ট্যাপেনটাডল ও ইস্কাপ সিরাপ জব্দ Logo ইরানে খামেনির জানাজা, শেষ শ্রদ্ধায় উপচে পড়া ভিড় Logo পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর Logo কার্বন ক্রেডিট বাড়াতে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর Logo নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর Logo কৃষিকে সমৃদ্ধ করছে সরকার: সফিকুর রহমান কিরণ এমপি Logo কমিউনিস্ট আদর্শ আমেরিকার মূল্যবোধ, স্বাধীনতা ও জাতীয় পরিচয়ের সঙ্গে সাংঘর্ষিক : ট্রাম্প Logo ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ Logo জুলাই শহীদদের আত্মত্যাগ স্মরণীয় করে রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী Logo জামাইকে স্বর্ণের আংটি উপহার দেওয়া কি জায়েজ

‘বেসরকারি উদ্যোক্তাদেরও পর্যটন শিল্পের উন্নয়নে এগিয়ে আসতে হবে

প্রতিনিধির নাম :

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, দেশের সর্বত্র পর্যটন শিল্পের বিকাশ ঘটতে শুরু করেছে। এক সময় এটি ছিল অবহেলিত। দেশের সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্য জানতে দেশি ও বিদেশি পর্যটকরা বাংলাদেশের প্রত্নতত্ত্বিক স্থান ও ঐতিহাসিক স্থান পরিদর্শন করছেন। তিনি বলেন, পর্যটন কেন্দ্রগুলোর এলাকার অবকাঠামোগত উন্নয়নের কাজ চলছে। এজন্য সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদের পর্যটন শিল্পের উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

রবিবার বগুড়া সদরের নওদাপাড়ায় টিএমএসএস এর উদ্যোগে নবনির্মিত পাঁচ তারকা হোটেল মম ইন’র উদ্বোধনী অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এসব কথা বলেন।

হোটেল মম ইন’র হল রুমে ফলক উন্মোচন ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন টিএমএসএস’র নির্বাহী পরিচালক ড. হোসনে আরা বেগম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের অতিরিক্ত সচিব ড. নাসির উদ্দিন, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইমরান, বগুড়ার জেলা প্রশাসক নূরে আলম সিদ্দিকী, বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তি, বগুড়া চেম্বার এন্ড ইন্ডাস্ট্রিজ’র সভাপতি মাসুদুর রহমান মিলন, পুন্ড্রু ইউনিভার্সিটির ভিসি ড. একেএম আজাদ উদ দৌলা প্রধান প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিসিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক টিএম আলী হায়দার।
আলোচনা সভায় মন্ত্রী রাশেদ খান মেনন আরও বলেন, রাজধানীর বাইরে উত্তরাঞ্চলের বগুড়ায় পাঁচ তারকা হোটেল ‘মম ইন’ উদ্বোধনের মধ্যে দিয়ে পুণ্ড্র নগরীতে দেশি বিদেশি পর্যটকদের সংখ্যা বৃদ্ধি ঘটবে। এজন্য বেসরকারি উদ্যোগ আরও বাড়াতে হবে। দেশের মানুষ ছুটি পেলে তারা কক্সবাজার, কুয়াকাটা ছাড়াও উত্তরাঞ্চলের বগুড়ার মহাস্থানগড়, নওগাঁর পাহাড়পুর, দিনাজপুরের কান্তজীর মন্দির, রংপুরের তাজহাট জমিদার বাড়িতে এদেশের ইতিহাস ও ঐতিহ্য জানতে পরিদর্শনে আসেন। গত এক বছরে দেশের অভ্যন্তরীণ পর্যটকের সংখ্যা এক কোটি ছাড়িয়ে গেছে।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশে পর্যটন খাতে উন্নয়ন হয়েছে। দেশের ধারাবাহিক বাজেটে সবশেষে পর্যটন খাতের বরাদ্দ দেয়া হয়। তিনি বলেন, দেশের গার্মেন্টস শিল্পের চেয়েও প্রচুর বৈদেশিক মুদ্র অর্জন করতে পারে পর্যটন শিল্প। সরকার এজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।

অনুষ্ঠানে আলোচকবৃন্দ বগুড়া ও আশপাশের এলাকার পর্যটন শিল্প বিকাশের লক্ষে বগুড়ায় বিমানবন্দর স্থাপনের দাবির প্রেক্ষিতে রাশেদ খান মেনন বলেন, ইতোমধ্যে বগুড়ায় বিমান বন্দরটির রানওয়ে সম্প্রসারণের পদক্ষেপ নেয়া হয়েছে। দেশের পর্যটন শিল্পের বিকাশে পর্যটন এলাকাগুলোতে অতিথিসেবার মান বৃদ্ধির করতে হবে। ইতিমধ্যে যেসব বিমানবন্দর গুলো অচল ছিল সেগুলোকে সচল করার জন্য অবকাঠামো উন্নয়নের উদ্যোগ নেয়া হয়েছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১১:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০১৭
১৫ বার পঠিত হয়েছে