ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন Logo এআইয়ের নাম পাল্টে ‘সুপার ইন্টেলিজেন্স’ বা এসআই রাখছেন ট্রাম্প Logo বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় Logo মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ Logo হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের Logo তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী Logo সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা Logo বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী Logo জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী Logo শাহাদাৎ হোসেন ভূঁইয়া’র কবিতা রোবটের জয়

উত্তেজনা বাড়িয়ে বিতর্কিত দ্বীপপুঞ্জের কাছে দক্ষিণ কোরিয়ার মহড়া

প্রতিনিধির নাম :

বিশ্বজুড়ে উত্তেজনা বাড়িয়ে নিজেদের সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করতে ব্যস্ত ক্ষমতাধর দেশগুলো। চলছে পাল্টাপাল্টি হুমকি ও মহড়া। আর তারই জের ধরে এবার দু’দিনের সামরিক মহড়া শুরু করল দক্ষিণ কোরিয়া। জাপান সাগরের দ্বীপপুঞ্জের কাছে মহড়া শুরু করা হয়েছে বলে দাবি করেছে টোকিও।

অবশ্য, দক্ষিণ কোরিয়ার নৌবাহিনীর বিবৃতিতে সামরিক মহড়াকে নিয়মিত বিষয় বলে অভিহিত করা হয়। মহড়ায় যুদ্ধজাহাজ অংশ নেয় এবং বছরে দু’বার এটি অনুষ্ঠিত হয় বলেও বিবৃতি উল্লেখ করা হয়েছে। আরও বলা হয়েছে, মহড়ায় নৌ, বিমান বাহিনীর অংশ নেওয়ার পাশাপাশি মেরিন কোর ও পুলিশসহ অন্যান্য বিভাগও অংশ নেবে। দক্ষিণ কোরিয় সীমানার মধ্যে বহির্শক্তির অনুপ্রবেশ ঠেকানোর লক্ষ্যে প্রতিরক্ষা মহড়া দোকদো অনুষ্ঠিত হয় বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

এদিকে, বিতর্কিত দ্বীপপুঞ্জের কাছে এই মহড়া চালানোকে কেন্দ্র করে সিউলের কাছে নিয়মিত প্রতিবাদ জানিয়ে আসছে টোকিও। প্রাকৃতিক সম্পদ ও গ্যাস সমৃদ্ধ দ্বীপপুঞ্জকে দক্ষিণ কোরিয়া দোকদো বলে অভিহিত করলেও জাপান একে তাতেশিমা বলে থাকে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৪:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০১৭
১৮ বার পঠিত হয়েছে