ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান Logo জাতিসংঘে শত্রু-মিত্রদের সমালোচনা করতে পারেন নেতানিয়াহু Logo ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর Logo বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন Logo এআইয়ের নাম পাল্টে ‘সুপার ইন্টেলিজেন্স’ বা এসআই রাখছেন ট্রাম্প Logo বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় Logo মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ Logo হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের Logo তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী Logo সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা

মমতাজ বেগমের রিমান্ড শুনানি শেষে ব্রিফিংয়ের সময় সাংবাদিকদের ওপর চড়াও আইনজীবীরা

প্রতিনিধির নাম :

নিউজ ডেস্ক:   নিম্ন আদালতে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের রিমান্ড শুনানি শেষে ব্রিফিংয়ের সময় সাংবাদিকদের ওপর আইনজীবীদের চড়াও হওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বিএনপিপন্থি কয়েকজন আইনজীবী সাংবাদিকদের ‘দেখে নেওয়ার’ হুমকিও দেন।

মঙ্গলবার (১২ মে) বিকালে ঢাকার মহানগর হাকিম আদালতের সামনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, মঙ্গলবার বিকেলে ৩টার দিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মমতাজ বেগমকে ঢাকার মহানগর হাকিম আদালতে তোলা হয়। এ সময় আদালতে অন্য মামলার শুনানি চলছিল। তবে মমতাজকে আদালতে নেয়া হলে পুরো এজলাস কক্ষ পরিপূর্ণ হয়ে যায়। এ সময় কিছুটা হট্টগোলের তৈরি হয়। পরে মমতাজ বেগমকে এজলাসকক্ষে নেয়া হলে সাংবাদিকরা তথ্য সংগ্রহের জন্য সেখানে যান। সে সময় আইনজীবী মাহবুব আলম আক্তার সাংবাদিকদের এজলাস কক্ষ থেকে বের করে দিতে বলে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে একপর্যায়ে পরিস্থিতি শান্ত হয়।

এরপর শুনানি শেষে মমতাজ বেগমের চার দিনের রিমান্ডের আদেশের পর আইনজীবীরা ব্রিফ করতে ডায়াসের সামনে দাঁড়ান। তখন ক্যামেরার সামনে দাঁড়ানোকে কেন্দ্র করে আইনজীবীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। সে সময় কয়েকজন সাংবাদিক আইনজীবীদের ধস্তাধ্বস্তি না করে সুশৃঙ্খলভাবে দাঁড়ানোর আহ্বান জানান। এ সময় যুবদলের সহ মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাহবুব আলম আক্তার সাংবাদিকদের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে সাংবাদিকদের দেখে নেয়ার হুমকি দেন তিনি। এ সময় আরও কয়েকজন আইনজীবী মাহবুব আলমের সাথে যোগ দিয়ে অকথ্য ভাষায় সাংবাদিকদের গালিগালাজ করেন।

সাংবাদিক সিয়াম বলেন, মাহবুব আলম আক্তার বারবার সাংবাদিকদের বলছিলেন, আদালত আমার, এখানে আমরা যা বলব তাই হবে। এতে সাংবাদিকদের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। পরে তিনি সাংবাদিকদের গালিগালাজ করতে থাকেন। এ সময় তিনিসহ আরও কয়েকজন আইনজীবী গায়ে হাত তোলার জন্য তেড়ে আসেন।

এ ঘটনার বিষয়ে জানতে আইনজীবীর মাহবুব আলমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে, এ ঘটনার নিন্দা জানিয়েছেন কোর্ট রিপোর্টার্স ইউনিটির সভাপতি লিটন মাহমুদ এবং সাধারণ সম্পাদক মামুন খান। দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ারও আহ্বান জানিয়েছেন তারা।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩৩ বার পঠিত হয়েছে