ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo তিন ম্যাচে তিন জয় নিয়ে নক আউটে মেক্সিকো Logo ঝিনাইদহে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড Logo ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি অন্তত ৩২, আহত ৭ শতাধিক Logo প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠকে নদী ব্যবস্থাপনায় ঐকমত্য Logo পরবর্তী এশীয় অর্থনৈতিক বিস্ময় রচনায় অংশীদার হতে চীনা বিনিয়োগকারীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর Logo গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা Logo তারেক রহমান ও লি কিয়াং বৈঠক: ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫টি সমঝোতা স্মারক সই হবে Logo তৃতীয় স্থানের দলগুলো কীভাবে নক আউটে যাবে Logo ঝালকাঠিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ে সাংবাদিক অবহিতকরণ সভা অনুষ্ঠিত Logo উ. কোরিয়ার সেনাকে হেফাজতে নিল সিউল

রাজধানীর ভূতের গলিতে এক বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে জখম

প্রতিনিধির নাম :

নিউজ ডেস্ক:   রাজধানীর সেন্ট্রাল রোডের ভূতের গলিতে এক বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে জখম করার একটি ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে। বর্তমানে গুরুতর অবস্থায় তিনি জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন।

খোঁজ নিয়ে জানা গেছে, গত রোববার (১৮ মে) রাতের ওই ঘটনা ঘটে। আহত যুবকের নাম সাইফ হোসেন মুন্না। তিনি কলাবাগান ওয়ার্ড বিএনপির কর্মী।

পুলিশ জানিয়েছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মাঝে চলছে দ্বন্দ্ব। এর জেরেই রোববার রাতে বিএনপি কর্মী সাইফ হোসেন মুন্নাকে সেন্ট্রাল রোডের ভুতের গলির মুখে কোপানো হয়ে থাকতে পারে। যুবদল কর্মী এমসি শুভর নেতৃত্বে চলে হামলা। সিসিফুটেজ দেখে আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

সোমবার (১৯ মে) দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ ঘটনায় নিউমার্কেট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আহত মুন্নার বোন বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতদের আসামি করে মামলা দায়ের করেছেন।

এদিকে, সোমবার রাতে রাজধানীর আদাবরে ছিনতাইয়ের শিকার হয়েছেন এক শিক্ষার্থী। ৫-৭ জনের একটি দল ধারালো অস্ত্র ঠেকিয়ে লুটে নেয় তার কাছে থাকা মূল্যবান জিনিস।

উল্লেখ্য, গত চার মাসে রাজধানীতে দেড় শতাধিক ছিনতাইয়ের অভিযোগ জমা পড়েছে থানায়। খুনের ঘটনা অন্তত ৮২টি। পুলিশ বলছে, অপরাধ নিয়ন্ত্রণে টহল বাড়ানো হয়েছে নগরীতে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১১:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫
৫ বার পঠিত হয়েছে