ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo জামাইকে স্বর্ণের আংটি উপহার দেওয়া কি জায়েজ Logo বাবার জানাজায় থাকবেন না মোজতবা খামেনি, নেপথ্যে যে কারণ Logo ৯৬ বছরের ইতিহাসে যা হয়নি, সে অবিশ্বাস্য রেকর্ড গড়লেন রোনালদো Logo গাঁজা গাছসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo গুলশান সাব-রেজিস্ট্রি অফিসে ‘কমিশন সিন্ডিকেটের’ অভিযোগ Logo ইইউ-মার্কোসুর বাণিজ্য চুক্তি নিয়ে অসন্তোষ প্যারাগুয়ের প্রেসিডেন্টের Logo তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে সরকার Logo কুমিল্লার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া Logo ২৫ বছর পর জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে পরাজিত বাংলাদেশ Logo জুলাই মাসেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের মূল্য

বাংলাদেশে দ্রুত নির্বাচন চেয়ে ভারতের দেয়া বক্তব্যের প্রতিবাদ জামায়াতের

প্রতিনিধির নাম :

নিউজ ডেস্ক:    ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল ‘বাংলাদেশে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দেখতে চায় ভারত’ মর্মে যে মন্তব্য করেছেন তার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (৩১ মে) এক বিবৃতি দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম এ নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে বলা হয়, গত বৃহস্পতিবার (২৯ মে) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক সাপ্তাহিক সংবাদ সম্মেলনে, ‘বাংলাদেশে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দেখতে চায় ভারত’ মর্মে যে কূটনৈতিক শিষ্ঠাচার বহির্ভূত মন্তব্য করেছেন আমরা তার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বাংলাদেশের মতো একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের এ ধরনের মন্তব্য বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল এবং জাতিসঙ্ঘ ঘোষিত সনদের লঙ্ঘন। বাংলাদেশের জাতীয় নির্বাচন কখন অনুষ্ঠিত হবে তা বাংলাদেশের সরকার ও জনগণই ঠিক করবে।

ভবিষ্যতে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করার ক্ষেত্রে জাতিসংঘ সনদ মেনে চলার জন্য আমরা ভারত সরকারের প্রতি আহ্বানও জানানো হয় বিবৃতিতে। এমন মন্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানানোর জন্য অন্তর্বর্তী সরকারের প্রতিও আহ্বান জানায় জামায়াতে ইসলামী।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১২:২৩ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
৯ বার পঠিত হয়েছে