ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo মাদক সেবনের দায়ে শাহরাস্তিতে যুবকের কারাদণ্ড Logo ইন্দোনেশিয়ার দাবানলের ধোঁয়ায় সিঙ্গাপুরে চিকিৎসায় ভর্তুকি, মালয়েশিয়ায় স্কুল বন্ধ Logo নাগরিক হিসেবে সবার অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা দায়িত্ব: প্রধানমন্ত্রী Logo বিভিন্ন খাতে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী তারেক রহমান Logo ইমরান সমর্থকদের বিক্ষোভ ও সহিংসতার জেরে খাইবার পাখতুনখোয়ায় জরুরি শাসন Logo উন্নয়ন প্রকল্পে জনগণের অর্থের প্রতিটি পয়সা সঠিকভাবে ব্যয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর Logo দেশের অর্থনৈতিক স্বার্থে প্রণয়ন হচ্ছে জাতীয় বন্দর কৌশল: নৌপরিবহনমন্ত্রী Logo জাপানের শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান মারুবেনি কর্পোরেশন বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহ প্রকাশ Logo কুমিল্লা-৬ আসনের অবকাঠামো উন্নয়ন নিয়ে স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মনিরুল হক চৌধুরীর মতবিনিময় Logo ফেনীতে পৃথক অভিযানে ৩৯ কেজি গাঁজা, ইয়াবা ও ইস্কাপসহ আটক ৪

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ পরাজয়ের লজ্জার রেকর্ড গড়লো বাংলাদেশ

প্রতিনিধির নাম :

খেলাধুলা ডেস্ক:    আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ পরাজয়ের লজ্জার রেকর্ড গড়লো বাংলাদেশ। পাকিস্তানের মাটিতে হোয়াইটওয়াশ হওয়াতে এই তালিকায় শীর্ষে এখন টাইগাররা। এখন পর্যন্ত ১৮৮ টি-টোয়েন্টির মাঝে ১১২টিতে হেরেছে লাল-সবুজ দলটা। জয় পেয়েছে ৭২ ম্যাচে।

সর্বোচ্চ হারের এই তালিকায় দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ এখন ২১৮ ম্যাচ খেলে ১১০ হার নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে। শ্রীলঙ্কা ২০৩ ম্যাচ খেলে ১০৯ পরাজয় নিয়ে আছে তৃতীয় অবস্থানে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে হারের সেঞ্চুরি পেরোনো অন্য দলগুলো হলো পাকিস্তান (১০৫) এবং জিম্বাবুয়ে (১০৩)।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম দল হিসেবে ১০০টি পরাজয়ের লজ্জার রেকর্ডটিও বাংলাদেশের। গত বছর ২৩ মে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হারা ম্যাচটি ছিল টাইগারদের শততম পরাজয়।

এই অনাকাঙ্ক্ষিত এবং বিব্রতকর রেকর্ডটি বাংলাদেশ কতদিন ধরে রাখে, তা বলা কঠিন। ওয়েস্ট ইন্ডিজ যদি এই মাসে ইংল্যান্ডের কাছে ৩-০ ব্যবধানে হারে, তবে হয়তো রেকর্ডটি তাদের কাছে ফিরতে পারে। শ্রীলঙ্কা জুলাইয়ে বাংলাদেশের বিপক্ষেই ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে, সেখানেও লঙ্কানদের রেকর্ড কমানোর সুযোগ কম।

উল্লেখ্য, বাংলাদেশ সবশেষ টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল চলতি বছর জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে ৫ ম্যাচের সিরিজে ৪-১ ব্যবধানে। সেই থেকে শুরু, হারের বৃত্তে এখনও ঘুরপাক খাচ্ছে টাইগাররা।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১২:০০ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
১৫ বার পঠিত হয়েছে