ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo স্পোর্টিং থেকে দিয়োমান্দেকে দলে ভিড়িয়েছে নটিংহ্যাম ফরেস্ট Logo কুষ্টিয়ায় ভারতীয় মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ Logo ভোরে সুদানের রাজধানীসহ উত্তরাঞ্চলের দুই শহরে ড্রোন হামলা Logo বাংলাদেশকে বৈশ্বিক হালাল হাব হিসেবে গড়ে তোলার আহ্বান বাণিজ্যমন্ত্রীর Logo রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : রিজভী Logo কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী Logo টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশ এইচপি দল ঘোষণা Logo সহিংসতার পর সিরিয়ায় বাস্তুচ্যুত কুর্দিদের নিজ শহরে ফেরার কার্যক্রম স্থগিত Logo ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত কলম্বিয়ায় যুক্তরাষ্ট্রের সাড়ে ১৫ কোটি ডলারের সহায়তা ঘোষণা Logo দাবানলের ধোঁয়ার কারণে ইন্দোনেশিয়ায় স্কুল বন্ধ

অনুসন্ধানী সাংবাদিক সাইদুর রহমান রিমনের ইন্তেকাল

প্রতিনিধির নাম :

নিজস্ব প্রতিনিধি:  অনুসন্ধানী সাংবাদিক সাইদুর রহমান রিমন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  দীর্ঘ সাংবাদিকতা জীবনের একজন উজ্জ্বল নক্ষত্র, অনুসন্ধানী সাংবাদিক সাইদুর রহমান রিমন আর আমাদের মাঝে নেই। গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। পরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে দুপুর ২টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর।

রিমন সাংবাদিকতা জীবনে ছিলেন একাধারে নিবেদিতপ্রাণ অনুসন্ধানী রিপোর্টার ও সংগঠক। তিনি দীর্ঘদিন বাংলাদেশ প্রতিদিন-এর ইনভেস্টিগেটিভ সেলের ইনচার্জ হিসেবে কাজ করেছেন। সর্বশেষ তিনি দৈনিক বাংলাভূমি-র প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

সাংবাদিকতা জীবনে তিনি বাংলাদেশ প্রতিদিন, বাংলানিউজ, সংবাদ, মানবজমিন, মুক্তকণ্ঠ, বাংলাবাজার পত্রিকা এবং দৈনিক ইত্তেফাক-এ কাজ করেছেন।

তিনি ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)-এর সিনিয়র সহসভাপতি এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)-এর স্থায়ী সদস্য। অনুসন্ধানী সাংবাদিকতায় তাঁর অবদানের জন্য তিনি ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ডসহ অনেক পুরস্কারে ভূষিত হন। তার জানাজা আজ বাদ জোহর ডিআরইউ চত্বরে অনুষ্ঠিত হবে।

জীবন নিউজ ২৪ ডট কম পরিবারের পক্ষ থেকে তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাই।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৮:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
১২ বার পঠিত হয়েছে