1. rajubdnews@gmail.com : 24jibonnews : admink
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি সমীক্ষা সমাপ্ত হয়েছে : প্রধানমন্ত্রী দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহে ১ নম্বর সতর্ক সংকেত এনপিটি সম্মেলনে পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ ঢাকাকে ‘ক্লিন এবং গ্রীন সিটি’ করতে ১২ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার : প্রধানমন্ত্রী সন্ধ্যার মধ্যে ২০ জেলায় কালবৈশাখীর আভাস সিরিজ জয়ের ম্যাচে যেমন হতে পারে বাংলাদেশ একাদশ ইরানের পরমাণু অস্ত্র থাকা উচিত নয়, রাজা চার্লসও আমার সঙ্গে একমত: ট্রাম্প ৯ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে বায়ার্নকে হারাল পিএসজি বজ্রপাতে বাবার মৃত্যু, কোল থেকে ছিটকে বাঁচল মেয়ে

জাফলংয়ে পাথর লুটের ঘটনায় মামলা, আসামি ১৫০

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

সিলেট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট উপজেলার প্রতিবেশ সংকটাপন্ন এলাকা (ইসিএ) জাফলং থেকে পাথর লুটের ঘটনায় অজ্ঞাতনামা ১০০ থেকে ১৫০ জনকে আসামি করে খনি ও খনিজ সম্পদ আইনে মামলা হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) রাতে উপজেলা ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা আব্দুল মুনায়েম বাদী হয়ে এ মামলা করেন। গোয়াইনঘাট থানার ওসি সরকার মো. তোফায়েল আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে বলা হয়েছে- কতিপয় দুষ্কৃতকারী ৭, ৮ ও ৯ আগস্ট জাফলং গেজেটভুক্ত পাথর কোয়ারি থেকে অবৈধভাবে জাফলং জিরো পয়েন্ট থেকে টানা তিন দিনে প্রায় ৪০ থেকে ৫০ হাজার ঘনফুট পাথর লুট করেছে; যার বাজারমূল্য আনুমানিক ৬০ লাখ টাকা। তদন্ত সাপেক্ষে শনাক্ত করে পাথর লুটে জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন থানার ওসি সরকার মো. তোফায়েল আহমদ।

ওসি তোফায়েল আহমদ জানান, গত বছরের ৫ আগস্টের পরে যারা পাথর লুট করেছিল তাদের বিরুদ্ধে আগেই মামলা হয়েছে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews