ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo কিশোর গ্যাং ও মাদকবিরোধী অভিযানে চট্টগ্রাম রেঞ্জে ৪২৩ জন আটক-গ্রেফতার Logo তিতাসে নতুন দুই কূপ, জাতীয় গ্রিডে যুক্ত হবে দৈনিক ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস Logo আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার Logo ফ্রান্সে ফের বিক্ষোভের শঙ্কা, প্যারিসের গুরুত্বপূর্ণ এলাকায় সমাবেশ নিষিদ্ধ Logo কিউবায় পানির সংকট, রেস্তোরাঁ সচল রাখতে কূপ খনন ব্যবসায়ীর Logo ব্রাজিল-চিলিতে ভর করে দক্ষিণ আমেরিকায় ১৯.৫১ কোটি ডলারের রপ্তানি Logo ডিসি-কমিশনারদের কার্যালয়ে ৫ মেগাওয়াটের বেশি সৌরবিদ্যুৎ, নেট মিটারিংয়ে বাড়বে সাশ্রয় Logo তরুণ প্রজন্মকে সত্য-ন্যায়ের পক্ষে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির Logo ফাইনালের স্বপ্ন বাঁচাতে আফগানিস্তানের বিপক্ষে কঠিন পরীক্ষায় বাংলাদেশ Logo সুন্দরবনে হরিণ শিকারের অভিযোগে যুবক আটক, নৌকা থেকে মাথা-কলিজাসহ সরঞ্জাম জব্দ

আশুলিয়া ৬ হত্যা মামলায় ১৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

প্রতিনিধির নাম :

অনলাইন ডেস্ক: সাভারের আশুলিয়ায় ছয় তরুণকে গুলি করে হত্যা ও লাশ পোড়ানোর নৃশংস ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ ১৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার (২১ আগস্ট) ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি মো. নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। একইসঙ্গে মামলার পলাতক আট আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

অভিযোগ গঠনের সময় আদালতে উপস্থিত ছিলেন আট আসামি। তাদের মধ্যে ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফী, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিদুল ইসলাম, পরিদর্শক আরাফাত হোসেন, এসআই মালেক, এসআই আরাফাত উদ্দিন, এএসআই কামরুল হাসান, আবজাল হোসেন ও কনস্টেবল মুকুল। আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ পড়ে শোনানো হলে সাতজন নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রার্থনা করেন। তবে এক আসামি দোষ স্বীকার করে রাজসাক্ষী হওয়ার আবেদন করেছেন।

প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন মিজানুল ইসলাম ও গাজী এমএইচ তামিম। তাদের সঙ্গে ছিলেন প্রসিকিউটর এবিএম সুলতান মাহমুদ, ফারুক আহাম্মদ, সাইমুম রেজা তালুকদার ও আবদুস সাত্তার পালোয়ান।

প্রসিকিউশনের অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট আশুলিয়ায় পুলিশের গুলিতে প্রাণ হারান ছয় তরুণ। পরে তাদের লাশ প্রিজন ভ্যানে তুলে আগুনে পুড়িয়ে ফেলা হয়। ভয়াবহ এই ঘটনার সময় একজন তখনও জীবিত ছিলেন, কিন্তু তাকেও পেট্রোল ঢেলে জীবন্ত অবস্থায় পুড়িয়ে হত্যা করা হয়। এর আগের দিন ৪ আগস্ট আশুলিয়া থানার সামনে আরও একজনকে গুলি করে হত্যা করার অভিযোগও অন্তর্ভুক্ত রয়েছে।

এ ঘটনার পর একই বছরের ১১ সেপ্টেম্বর মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়। মামলার তদন্তে ৩১৩ পৃষ্ঠার তথ্যসূত্র, ৬২ জন সাক্ষীর নাম, ১৬৮ পৃষ্ঠার দালিলিক প্রমাণ এবং দুটি পেনড্রাইভ ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়। গত ২ জুলাই প্রসিকিউশন ১৬ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করলে আদালত তা আমলে নেয় এবং পলাতক আটজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। পরে ১৬ জুলাই তাদের আদালতে হাজিরের জন্য গণবিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেয়া হয়।

অভিযোগ গঠনের মধ্য দিয়ে আশুলিয়ায় আলোচিত ছয় লাশ পোড়ানোর মামলার বিচারিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৮:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
১২ বার পঠিত হয়েছে