ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশ এইচপি দল ঘোষণা Logo সহিংসতার পর সিরিয়ায় বাস্তুচ্যুত কুর্দিদের নিজ শহরে ফেরার কার্যক্রম স্থগিত Logo ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত কলম্বিয়ায় যুক্তরাষ্ট্রের সাড়ে ১৫ কোটি ডলারের সহায়তা ঘোষণা Logo দাবানলের ধোঁয়ার কারণে ইন্দোনেশিয়ায় স্কুল বন্ধ Logo কর্মসংস্থান বাড়াতে বাংলাদেশে ভিসার প্রযুক্তি ডেভেলপমেন্ট সেন্টার স্থাপনের আহ্বান প্রধানমন্ত্রীর Logo রাষ্ট্রপতি নির্বাচনে ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকবে : চিফ হুইপ Logo বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী Logo জিসানের ঝড়ো হাফ-সেঞ্চুরিতে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ এইচপি Logo প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ Logo এবার ভঙ্গুর এই রাষ্ট্র পুনর্গঠনের পালা : প্রধানমন্ত্রী

চান্দিনায় মসজিদের ইমামের বাসায় দূর্ধর্ষ চুরি, আসামি গ্রেফতার

প্রতিনিধির নাম :

ইউসুফ সরকার, কুমিল্লা:
কুমিল্লার চান্দিনা উপজেলার মাইজখার গ্রামে এক মসজিদের ইমামের বাসায় সংঘটিত হয়েছে দূর্ধর্ষ চুরি। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হলে পুলিশ প্রধান আসামি আব্দুস ছালাম (৪০) কে গ্রেফতার করেছে।

মামলার বিবরণে জানা যায়, গত রবিবার মাইজখার গ্রামের মাওলানা রফিকুল ইসলামের বাসায় এ চুরির ঘটনা ঘটে। তার স্ত্রী আয়েশা বেগম ব্যাংক থেকে দুই লাখ টাকা উত্তোলন করে বাড়িতে ফেরেন। বিষয়টি জানতে পেরে প্রতিবেশী ছালাম টাকা হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করে।

ঘটনার রাতে আনুমানিক রাত ২টা ৩০ মিনিটে আয়েশা বেগম প্রকৃতির ডাকে বাইরে গেলে, ছালাম সুযোগ বুঝে ঘরে প্রবেশ করে চাউলের ড্রামের তালা ভেঙে নগদ দুই লাখ টাকা, এক জোড়া স্বর্ণের কানের দুল (মূল্য ৮০ হাজার টাকা), দুইটি শিশুর স্বর্ণের আংটি (মূল্য ২৫ হাজার টাকা), দুই ভরি নুপুর ও একটি স্বর্ণের চেইন চুরি করে।

পালানোর সময় আয়েশা বেগম তাকে হাতেনাতে ধরে ফেললে ছালাম ধাক্কা দিয়ে ফেলে পালিয়ে যায়। আয়েশার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে বিষয়টি জানতে পারেন। এলাকাবাসীর মধ্যে সালিশ বৈঠক হলেও ছালাম তা মানেনি।

এরপর আয়েশা বেগম বাদী হয়ে ছালামকে প্রধান আসামি করে আরো ৩/৪ জনকে অজ্ঞাত আসামি দেখিয়ে চান্দিনা থানায় মামলা দায়ের করেন।

চান্দিনা থানার এসআই শামীম সোমবার রাতে অভিযান চালিয়ে ছালামকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন। এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদুল ইসলাম বলেন, “ঘটনার বিষয়ে মামলা হয়েছে। প্রধান আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে রিমান্ড আবেদনও করা হয়েছে।”

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৪:১৪ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
২৫ বার পঠিত হয়েছে