ঢাকা , শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo আত-তানযীল ইনস্টিটিউট চট্টগ্রামে সীরাত অলিম্পিয়াড ছোটদের হৃদয়ে নবীপ্রেম প্রতিপাদ্যে প্রাণবন্ত আয়োজন ২০২৬  Logo বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা Logo বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন Logo ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি Logo সামাজিক মূল্যবোধ ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে খেলাধুলার বিকল্প নাই: ক্রীড়া প্রতিমন্ত্রী Logo ইনিংস ও ৪১৩ রানে হারল বাংলাদেশ ‘এ’ Logo নিষেধাজ্ঞা সত্ত্বেও অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার বাড়ছে Logo কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুলেছে উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা Logo পাকিস্তানের হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৪ শিশুর মৃত্যু Logo বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর

কুমিল্লায় প্রতিবন্ধী দেলোয়ারের চায়ের দোকান চুরি, সহযোগিতায় আবার চালু হলো ব্যবসা

প্রতিনিধির নাম :

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা সদর উপজেলার বাড়পারা কৃষ্ণপুর এলাকায় প্রতিবন্ধী মোঃ দেলোয়ার হোসেনের চায়ের দোকানে চুরির ঘটনা ঘটেছে। দেলোয়ার হোসেন ভিক্ষা না করে ছোট্ট একটি চায়ের দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করছিলেন।

সম্প্রতি তার দোকানের মালামাল চুরি হয়ে যাওয়ায় তিনি পুরোপুরি বেকার হয়ে পড়েন। তবে স্থানীয়দের সহযোগিতায় নতুন করে আশার আলো দেখেন এই প্রতিবন্ধী মানুষটি।

যুবদল নেতা ফরিদ উদ্দিন শিবলুর নেতৃত্বে আলী আজম (বাপ্পী), সেলীনা বেগম, মনিরুল হাসান, রাজু, ইমন ও মাইনুদ্দিন আর্থিক সহায়তা প্রদান করেন। তাদের সহযোগিতায় পুনরায় চালু করা হয়েছে দেলোয়ার হোসেনের চায়ের দোকান।

এলাকার সাধারণ মানুষ এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানো আমাদের সকলের দায়িত্ব।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:৩০ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
১৪ বার পঠিত হয়েছে