ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo তিন ম্যাচে তিন জয় নিয়ে নক আউটে মেক্সিকো Logo ঝিনাইদহে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড Logo ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি অন্তত ৩২, আহত ৭ শতাধিক Logo প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠকে নদী ব্যবস্থাপনায় ঐকমত্য Logo পরবর্তী এশীয় অর্থনৈতিক বিস্ময় রচনায় অংশীদার হতে চীনা বিনিয়োগকারীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর Logo গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা Logo তারেক রহমান ও লি কিয়াং বৈঠক: ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫টি সমঝোতা স্মারক সই হবে Logo তৃতীয় স্থানের দলগুলো কীভাবে নক আউটে যাবে Logo ঝালকাঠিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ে সাংবাদিক অবহিতকরণ সভা অনুষ্ঠিত Logo উ. কোরিয়ার সেনাকে হেফাজতে নিল সিউল

‘বিএনপি রাস্তায় নামলে সরকার টিকবে না’, বললেন গয়েশ্বর চন্দ্র রায়

প্রতিনিধির নাম :

অনলাইন ডেস্ক: জুলাই সনদ ইস্যুতে বিএনপি যদি প্রতিবাদের পথে নামে, তাহলে বর্তমান সরকার টিকে থাকতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তবে তিনি জানিয়েছেন, দলটি আপাতত ধৈর্য ধরে সরকারের অধীনেই অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করছে।

রোববার (২ নভেম্বর) সকালে রাজধানীতে বিএনপির অঙ্গসংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির নেতৃবৃন্দকে নিয়ে দলীয় প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন গয়েশ্বর চন্দ্র রায়।

তিনি বলেন, “জুলাই সনদ ইস্যুতে জাতির সঙ্গে যে প্রতারণা করা হয়েছে, তা জনগণ বুঝে গেছে। প্রধান উপদেষ্টা ও সরকার এ বিষয়ে নীরব থাকলেও বিএনপি এখনো ধৈর্য ধরেছে। আমরা প্রতিবাদে গেলে সরকার টিকবে না। কিন্তু আমরা জনগণের সামনে আমাদের বক্তব্য তুলে ধরছি, কারণ আমরা একটি সুষ্ঠু নির্বাচন চাই।”

গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, “আমরা প্রায় ১৬ বছর ধরে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আন্দোলন করছি। এখন অন্তর্বর্তীকালীন সরকার আছে, আমরা তাদের প্রতি আস্থা রাখছি যে তারা জাতির সামনে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেবে।”

তিনি জানান, বিএনপি প্রতিবাদে না গেলেও সরকারের কর্মকাণ্ড জনগণের নজরে আছে। “আমরা যদি প্রতিবাদে যাই, তাহলে সরকার টিকে থাকবে কি না সন্দেহ। তাতে নির্বাচন অনিশ্চিত হয়ে যেতে পারে, দেশে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হতে পারে। তাই গণতন্ত্রের স্বার্থে আমরা ধৈর্য ধরছি,” বলেন বিএনপির এই নেতা।

সরকারবিরোধী অন্যান্য রাজনৈতিক দলের বক্তব্য প্রসঙ্গে গয়েশ্বর বলেন, “বিএনপি ক্ষমতায় আসার জোরালো সম্ভাবনা থাকায় আমাদের বিতর্কিত করার চেষ্টা চলছে। তবে বিএনপি কাউকে প্রতিদ্বন্দ্বী মনে করে না।”

তিনি আরও আশা প্রকাশ করেন, জনগণ ভোটের দিনে যদি সঠিকভাবে অংশ নেয়, তাহলে কোনো শক্তিই সেই নির্বাচনকে ভণ্ডুল করতে পারবে না।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০১:২৮ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
৬ বার পঠিত হয়েছে