ঢাকা , বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইইউ-মার্কোসুর বাণিজ্য চুক্তি নিয়ে অসন্তোষ প্যারাগুয়ের প্রেসিডেন্টের Logo তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে সরকার Logo কুমিল্লার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া Logo ২৫ বছর পর জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে পরাজিত বাংলাদেশ Logo জুলাই মাসেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের মূল্য Logo বাক্ প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের দায়ে ঠাকুরগাঁওয়ে একজনের যাবজ্জীবন কারাদণ্ড Logo স্ট্যাচু অব লিবার্টিতে আলোক প্রদর্শনীর আয়োজন করবে ফ্রান্স Logo স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে ইসি : মির্জা ফখরুল Logo জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে চুয়াডাঙ্গায় বৃক্ষরোপণ Logo চট্টগ্রামে ভারতীয় পণ্য জব্দ, গ্রেফতার ২

ভূমিকম্পের ঝুঁকি, ৪৮ ঘণ্টার জন্য গ্যাস কূপ খনন কার্যক্রম স্থগিত

প্রতিনিধির নাম :

স্টাফ রিপোর্টার:    দেশে পরপর কয়েকটি ভূমিকম্পের পর বাংলাদেশের তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা) রোববার (২৩ নভেম্বর) ঘোষণা করেছে, আগামী ৪৮ ঘণ্টার জন্য সব ধরনের তেল ও গ্যাস কূপ খনন এবং সিসমিক জরিপ কার্যক্রম স্থগিত থাকবে। তবে এ সময়ে গ্যাস সরবরাহ স্বাভাবিক থাকবে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানান, “পরপর কয়েকটি ভূমিকম্প হয়েছে। তাই তেল-গ্যাস কূপ কার্যক্রম ভূমিকম্পকে যেন প্রভাবিত না করে, এ কথা বিবেচনায় সাময়িকভাবে অনুসন্ধান কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

পেট্রোবাংলার কর্মকর্তারা জানান, আজ থেকে আগামী ২৫ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত ৪৮ ঘণ্টা কূপ খনন এবং সিসমিক জরিপ কার্যক্রম বন্ধ থাকবে। পরিস্থিতি স্বাভাবিক হলে একই দিনে সকাল ৮টার পর পুনরায় কার্যক্রম শুরু হবে। এই সময়ে যদি নতুন কোনো ভূমিকম্প ঘটে, তবে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে পেট্রোবাংলা আগেই জানাবে।

বর্তমানে শ্রীকাইল-৫, হবিগঞ্জ-৫, কৈলাশটিলা-১, বিয়ানীবাজার-২, সিলেট-১১, সিলেট-১০ এক্স ও রশিদপুর-১১ নম্বর কূপে অনুসন্ধান ও ওয়ার্কওভার কার্যক্রম চলছিল। এছাড়া নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জরিপ কার্যক্রমও চলমান রয়েছে। পেট্রোবাংলা জানিয়েছে, জননিরাপত্তা এবং সংশ্লিষ্ট কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা তাদের অগ্রাধিকার।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৫:২৮ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
৭ বার পঠিত হয়েছে