1. rajubdnews@gmail.com : 24jibonnews : admink
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি সমীক্ষা সমাপ্ত হয়েছে : প্রধানমন্ত্রী দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহে ১ নম্বর সতর্ক সংকেত এনপিটি সম্মেলনে পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ ঢাকাকে ‘ক্লিন এবং গ্রীন সিটি’ করতে ১২ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার : প্রধানমন্ত্রী সন্ধ্যার মধ্যে ২০ জেলায় কালবৈশাখীর আভাস সিরিজ জয়ের ম্যাচে যেমন হতে পারে বাংলাদেশ একাদশ ইরানের পরমাণু অস্ত্র থাকা উচিত নয়, রাজা চার্লসও আমার সঙ্গে একমত: ট্রাম্প ৯ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে বায়ার্নকে হারাল পিএসজি বজ্রপাতে বাবার মৃত্যু, কোল থেকে ছিটকে বাঁচল মেয়ে

প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণের অভিযোগে বৈছাআ-এর সাবেক দুই সদস্যকে গ্রেফতার

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬

অনলাইন ডেস্ক:     মাগুরার মহম্মদপুর উপজেলার বড়রিয়া গ্রামে প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) সাবেক দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।তারা হলেন— সংগঠনের উপজেলা শাখার সদস্য নাফিস আহমেদ স্বাধীন (২২) ও সিজান মাহমুদ সানি (২০)।

পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী ওই গৃহবধূ ফরিদপুরের জনতা জুটমিলে চাকরি করেন। গত ৫ জানুয়ারি সোমবার রাতে ডিউটি শেষে গাড়িযোগে বাড়ি ফেরার পথে রাত আনুমানিক ১১টার দিকে গোপালপুর গ্রামের ইটভাটার মোড়ে গাড়ি থেকে নামলে তিনি চার যুবক তাকে তুলে নিয়ে যায়।

ওই নারীর অভিযোগ, সিজান মাহমুদ সানি, নাফিস আহমেদ স্বাধীন, রুবেল ও সুমন নামে চার যুবক তাকে ধর্ষণ করেন। পরদিন মঙ্গলবার দুপুরে পরিবারের সহায়তায় থানায় গিয়ে লিখিত অভিযোগ দেন।

ওসি আশরাফুজ্জামান জানান, ঘটনার পর অভিযান চালিয়ে সানি ও স্বাধীন নামে দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। অপর দুই আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

বৈছাআর জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ হুসাইন বলেন, গত বছরের এপ্রিল মাসে উপজেলা শাখার কমিটি গঠন করা হয়। পরে কমিটির কয়েকজন সদস্যের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে কয়েকদিনের মধ্যেই ওই কমিটি বিলুপ্ত করা হয়।

গত আট মাস ধরে সেখানে আর কোনো উপজেলা কমিটি কার্যকর নেই বলে তিনি দাবি করেন।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews