ঢাকা , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo আত-তানযীল ইনস্টিটিউট চট্টগ্রামে সীরাত অলিম্পিয়াড ছোটদের হৃদয়ে নবীপ্রেম প্রতিপাদ্যে প্রাণবন্ত আয়োজন ২০২৬  Logo বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা Logo বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন Logo ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি Logo সামাজিক মূল্যবোধ ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে খেলাধুলার বিকল্প নাই: ক্রীড়া প্রতিমন্ত্রী Logo ইনিংস ও ৪১৩ রানে হারল বাংলাদেশ ‘এ’ Logo নিষেধাজ্ঞা সত্ত্বেও অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার বাড়ছে Logo কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুলেছে উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা Logo পাকিস্তানের হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৪ শিশুর মৃত্যু Logo বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর

কুষ্টিয়ায় মাদক ও চোরাচালান মালামাল উদ্ধার

প্রতিনিধির নাম :

অনলাইন ডেস্ক:   জেলায় পৃথক পৃথক অভিযানে প্রায় ৮ লাখ ৬০ হাজার টাকা মূল্যের মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালান মালামাল উদ্ধার করেছে বিজিবি।

আজ সোমবার বেলা ১১টায়  বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করে।

বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ সকালে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এর অংশ হিসেবে সকাল সাড়ে ৯টার দিকে ভেড়ামারা উপজেলার ভেড়ামারা রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৯ হাজার ১৪০ প্যাকেট অবৈধ নকল বিড়ি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বিড়ির আনুমানিক  মূল্য ৫ লাখ ২ হাজার ৭০০ টাকা।

এছাড়া গতকাল রাত ১টার দিকে পশ্চিম ধর্মদাহ বিওপির দায়িত্বপূর্ণ পশ্চিম ধর্মদাহ মাঠ এলাকায় পরিচালিত অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৩৯ বোতল মদ উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৫৮ হাজার ৫০০ টাকা।

অন্যদিকে আজ ভোর সাড়ে ৫টার দিকে চিলমারী বিওপির দায়িত্বপূর্ণ মরারপাড়া মাঠ এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৯৯৬ পিস সিলডিনাফিল ট্যাবলেট উদ্ধার করে বিজিবির টহল দল। এসব ট্যাবলেটের আনুমানিক  মূল্য ২ লাখ ৯৮ হাজার ৮০০ টাকা।

বিজিবি জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের আনুমানিক মূল্য ৮ লাখ ৬০ হাজার টাকা। মাদকদ্রব্য ধ্বংসের লক্ষ্যে ব্যাটালিয়নের সিজার স্টোরে জমা রাখা হয়েছে এবং অবৈধ নকল বিড়ি সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানিয়েছে, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মাদক পাচারসহ সব ধরনের চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে তারা দৃঢ় অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অপরাধ দমনে বিজিবির কঠোর ও কার্যকর অভিযান অব্যাহত থাকবে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
১৮ বার পঠিত হয়েছে