ঢাকা , রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo এক রানেরও কম ইকোনমিতে রেকর্ড বইয়ে রবিনসন Logo শেরপুর সীমান্তে ভারতীয় মাদক জব্দ Logo ইইউর সদস্যপদ বিষয়ে আলোচনা পুনরায় শুরু করবে কি না, এ নিয়ে আইসল্যান্ডে গণভোট Logo বন্যায় নিখোঁজ প্রায় ৩ হাজার, প্রাণহানি ৬৩৩ Logo ৭৪ জনকে চাকুরির নিয়োগপত্র প্রদান প্রধানমন্ত্রীর Logo গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী Logo আত-তানযীল ইনস্টিটিউট চট্টগ্রামে সীরাত অলিম্পিয়াড ছোটদের হৃদয়ে নবীপ্রেম প্রতিপাদ্যে প্রাণবন্ত আয়োজন ২০২৬  Logo বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা Logo বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন Logo ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি

বিকেলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন

প্রতিনিধির নাম :

অনলাইন ডেস্ক:    নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ মঙ্গলবার বিকেলে বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)। দেশের নিবন্ধিত মোট ৬৩টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের এই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে বিকেল ৪টায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

কমিশন জানায়, বৈঠকে মূলত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের কার্যাবলি ও এ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ এ সভায় নির্বাচন কমিশনারবৃন্দ, ইসি সচিব ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের আগে আজ বিকেল ৩টায় সিইসি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন সুইডিশ রাষ্ট্রদূত নিকোলাস উইকস।

কমিশন জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে পারস্পরিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে তারা আলোচনা করবেন।

এদিকে, নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে আজ সকাল থেকেই মনোনয়নপত্র প্রত্যাহারের কার্যক্রম চলছে।

ইসি জানায়, আজ বিকেল ৫টার পর মোট প্রত্যাহার করা মনোনয়নপত্রের সংখ্যা জানিয়ে দেওয়া হবে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৩:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
১৫ বার পঠিত হয়েছে