1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
৮ ফেব্রুয়ারি পর্যন্ত রেমিট্যান্স প্রবাহে ৫৩.৯ শতাংশ প্রবৃদ্ধি ৪১ বছর বয়সে ২০২৮ অলিম্পিকে খেলতে চান জকোভিচ খাগড়াছড়ির দুর্গম ভোটকেন্দ্রে হেলিকপ্টারে নির্বাচনী সরঞ্জাম পৌঁছেছে মিথ্যা, আতঙ্ক আর ট্রমা, জোরপূর্বক রুশ সেনায় নিয়োগের ভয়াবহ অভিজ্ঞতার কথা বললেন কেনিয়রা আইনশৃঙ্খলা রক্ষায় কোনো কম্প্রোমাইজ করবে না বিএনপি: তারেক রহমান গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত সুপরিকল্পিত শহর হিসেবে উপহার দিতে চান কুমিল্লা ৬ আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের গৌরবোজ্জ্বল অর্জন ওয়ার্ল্ড স্টেম ইনভেনশন ইনোভেশন ২০২৬-এ স্বর্ণসহ একাধিক পদক জয় ট্রাম্পের বাণিজ্য চুক্তিতে ভারতের কৃষির জন্য ঝুঁকি

সুপরিকল্পিত শহর হিসেবে উপহার দিতে চান কুমিল্লা ৬ আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬

মোঃ ইমরান হোসেন: কুমিল্লা ৬ আসনের ২ নং উত্তর দুর্গাপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড শাসনগাছা বাস টার্মিনালে ধানের শীষের নির্বাচনী প্রচারণায় এক বিশাল জনসভার আয়োজন করেন কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপি উপজেলা সভাপতি জনাব রেজাউল কাইয়ুম। জনসভায় দলে দলে ২ নং দুর্গাপুর ইউনিয়নের নারী পুরুষ অংশগ্রহণ করেন। উক্ত জনসভায় অংশগ্রহণ করেন ৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী।
জনাব মনিরুল হক চৌধুরী জনসভায় বক্তব্য দেখেছেন কুমিল্লার উন্নয়নমূলক কর্মসূচির পরিকল্পনা নিয়ে, এ সময় উনি কুমিল্লায় পরিকল্পিতভাবে কিভাবে একটি আধুনিক কুমিল্লা শহর তৈরি করা সম্ভব তা ব্যাখ্যা করেন। উক্ত জনসভায় বক্তব্য রাখেন কুমিল্লা সদর উপজেলা বিএনপির উপজেলা সভাপতি জনাব রেজাউল কাইয়ুম, তিনি বক্তব্যের এক পর্যায়ে জামাত ইসলামকে দাজ্জাল নমরুদের সাথে তুলনা করে নারীদেরকে সচেতন থাকার আহ্বান জানান।

আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে কুমিল্লা ৬ আসনের ২ নং উত্তর দুর্গাপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড শাসনগাছা বাস টার্মিনালে ধানের শীষের প্রার্থী জনাব মনিরুল হক চৌধুরীর পক্ষে, নির্বাচনী প্রচারনায় ভোট চাইতে উপস্থিত ছিলেন, মরহুম খালেদা জিয়ার উপদেষ্টা জনাব ইয়াসিন, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাইতুল বারি আবু,উপজেলা বিএনপি সহ-সভাপতি জনাব ফারুক, এবং উপজেলা বিএনপির সিনিয়র সকল নেতৃবৃন্দ,আরো উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপি ছাত্রদলের যুগ্ন আহবায়ক আজিম কাফি, উপস্থিত ছিলেন কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপি’র যুবদলের যুগ্ন আহব্বায়ক মাহবুল আলী রাশেদ ও যুগ্ন আহব্বায়ক ইকরাম হোসেন সুমন সহ বিএনপির ছাত্রদল,যুবদল, শ্রমিক দলের নেতৃবৃন্দ এবং অন্যান্য অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews