1. rajubdnews@gmail.com : 24jibonnews : admink
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
সুদানের যুদ্ধের ধ্বংসস্তূপে লাশ সামলানোর লড়াই এশিয়ান বীচ গেমসে বাংলাদেশের প্রথম পদক গ্রহণ রাজবাড়ীতে মে দিবসের প্রস্তুতিমূলক সভা ডব্লিউটিও নোটিফিকেশন বিষয়ক প্রশিক্ষণ: বৈশ্বিক-বাণিজ্যে আপডেট থাকতে সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ সমন্বিত উদ্যোগে কমছে যানজট; ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে স্বস্তি লিগ্যাল এইড সুবিধা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চায় সরকার : আইনমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে বদ্ধপরিকর সরকার : মার্কিন রাষ্ট্রদূতকে তথ্যমন্ত্রী বাবার স্মৃতি বিজড়িত শার্শার উলসী খাল পুনঃখনন করলেন প্রধানমন্ত্রী মেহেরপুরে পরিবেশ সচেতনতায় ফিরছে পাখির কোলাহল রাঙামাটিতে চিকিৎসাধীন অবস্থায় বন্যহাতির মৃত্যু

মাদারীপুরে নার্সিং ইনস্টিটিউটের উদ্যোগে চাকুরী মেলা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬

অনলাইন ডেস্ক:     জেলায় নার্সিং ইনস্টিটিউটের উদ্যোগে “চাকুরী মেলা-২০২৬” অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকালে মাদারীপুর নার্সিং ইনস্টিটিউটের নতুন ভবনে এ্যাসেট প্রকল্পের অর্থায়নে এ মেলার আয়োজন করা হয়।

নার্সিং ডিপ্লোমা উত্তীর্ণ শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়।

মাদারীপুর ও শরীয়তপুর জেলার ১০টি বেসরকারি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এতে স্টল স্থাপন করে অংশগ্রহণ করে। এসময় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের কাছ থেকে জীবনবৃত্তান্ত সংগ্রহ করে এবং তাৎক্ষণিক সাক্ষাৎকার গ্রহণ করে।

মাদারীপুর নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জ মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মাদারীপুর জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন এ্যাসেট প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক (স্বাস্থ্য) ডা. মেহবুবা সাঈদ, মাদারীপুর জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. সরদার খলিল উজ্জামান এবং ডিজিএনএম-এর সহকারী পরিচালক খাদিজা বাসমিন।

অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম মেলায় অংশগ্রহণকারী প্রতিটি স্টল পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।

অনুষ্ঠানের আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে, যাতে দক্ষ নার্সদের দ্রুত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews