1. rajubdnews@gmail.com : 24jibonnews : admink
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি সমীক্ষা সমাপ্ত হয়েছে : প্রধানমন্ত্রী দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহে ১ নম্বর সতর্ক সংকেত এনপিটি সম্মেলনে পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ ঢাকাকে ‘ক্লিন এবং গ্রীন সিটি’ করতে ১২ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার : প্রধানমন্ত্রী সন্ধ্যার মধ্যে ২০ জেলায় কালবৈশাখীর আভাস সিরিজ জয়ের ম্যাচে যেমন হতে পারে বাংলাদেশ একাদশ ইরানের পরমাণু অস্ত্র থাকা উচিত নয়, রাজা চার্লসও আমার সঙ্গে একমত: ট্রাম্প ৯ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে বায়ার্নকে হারাল পিএসজি বজ্রপাতে বাবার মৃত্যু, কোল থেকে ছিটকে বাঁচল মেয়ে

উদ্ধার হওয়া ২২ ইরানি নাবিককে হাসপাতাল থেকে ছাড়পত্র দিল শ্রীলঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট এর সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬

যুক্তরাষ্ট্রের একটি সাবমেরিনের হামলায় একটি যুদ্ধজাহাজ ডুবে যাওয়ার পর লাইফ র‌্যাফট থেকে উদ্ধার হওয়া ২২ ইরানি নাবিককে হাসপাতাল থেকে ছাড়পত্র দিয়েছে শ্রীলঙ্কা। রোববার কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

কলম্বো থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

শ্রীলঙ্কার দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী গলের কারাপিটিয়া হাসপাতালে বুধবার থেকে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছিল। শ্রীলঙ্কার আঞ্চলিক জলসীমার ঠিক বাইরে আইআরআইএস ডেনা টর্পেডো হামলায় ডুবে যাওয়ার পর তাদের সেখানে নেওয়া হয়।

হাসপাতালের এক চিকিৎসা কর্মকর্তা এএফপিকে জানান, ‘আরও ১০ জন এখনও চিকিৎসাধীন রয়েছেন।’

তিনি বলেন, ভারত মহাসাগর থেকে উদ্ধার করা ৮৪ ইরানির মরদেহও ওই হাসপাতালে রাখা হয়েছে।

রাতেই হাসপাতাল থেকে ছাড়া পাওয়া নাবিকদের একই জেলার একটি সমুদ্রসৈকত রিসোর্টে নেওয়া হয়েছে।

শ্রীলঙ্কার কর্তৃপক্ষ জানিয়েছে, ডেনা জাহাজের জীবিত নাবিকদের আন্তর্জাতিক মানবিক আইনের আওতায় দেখভাল করা হচ্ছে। এ বিষয়ে সহায়তার জন্য সরকার আন্তর্জাতিক রেড ক্রস কমিটির সঙ্গে যোগাযোগ করেছে।

দ্বীপ রাষ্ট্রটি দ্বিতীয় একটি জাহাজ আইআরআইএস বুশেহর-এর আরও ২১৯ ইরানি নাবিককেও নিরাপদ আশ্রয় দিয়েছে। ডেনা ডুবে যাওয়ার একদিন পর জাহাজটিকে নোঙর করার অনুমতি দেওয়া হয়।

বুশেহর জাহাজের নাবিকদের রাজধানী কলম্বোর ঠিক উত্তরে ওয়েলিসারা এলাকায় শ্রীলঙ্কা নৌবাহিনীর একটি শিবিরে স্থানান্তর করা হয়েছে। জাহাজটি শ্রীলঙ্কা নৌবাহিনীর নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে।

শ্রীলঙ্কা জানিয়েছে, বুশেহর জাহাজটিকে উত্তর-পূর্বাঞ্চলের ত্রিনকোমালি বন্দরে নেওয়া হচ্ছে। তবে ইঞ্জিন বিকল হওয়া এবং অন্যান্য কারিগরি ও প্রশাসনিক জটিলতার কারণে এ যাত্রা বিলম্বিত হয়েছে বলে নৌবাহিনীর এক মুখপাত্র জানান।

ইরানিদের দেশে ফিরতে না দিতে ওয়াশিংটনের চাপ রয়েছে—এমন দাবি অস্বীকার করেছে শ্রীলঙ্কা। তারা বলেছে, এ বিষয়ে সিদ্ধান্ত নিতে কলম্বো আন্তর্জাতিক আইন ও নিজেদের অভ্যন্তরীণ আইন মেনেই এগোবে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র বলেন, বুশেহর জাহাজের নাবিক এবং সমুদ্র থেকে উদ্ধার হওয়া ইরানি নাবিকদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি শ্রীলঙ্কার ওপর নির্ভর করছে।

ওয়াশিংটনে তিনি এএফপিকে বলেন, ‘এই পরিস্থিতি মোকাবিলায় শ্রীলঙ্কার সার্বভৌমত্বকে যুক্তরাষ্ট্র অবশ্যই সম্মান ও স্বীকৃতি দেয়।’

এদিকে ভারত শনিবার জানিয়েছে, মানবিক কারণে তৃতীয় একটি ইরানি যুদ্ধজাহাজ আইআরআইএস লাভানকে তাদের একটি বন্দরে নোঙর করার অনুমতি দেওয়া হয়েছে। জাহাজটিও ইঞ্জিন সমস্যার কথা জানিয়েছিল।

মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার আগে গত সপ্তাহে ভারতের আয়োজিত একটি বহুজাতিক নৌবহর পর্যালোচনা অনুষ্ঠানে এই তিনটি জাহাজ অংশ নিয়েছিল।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর শনিবার বলেন, ‘আমি মনে করি, এটিই মানবিক কাজ ছিল এবং আমরা সেই নীতিতেই পরিচালিত হয়েছি।’

লাভান জাহাজটি বুধবার ভারতের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কোচি বন্দরে নোঙর করে।

জয়শঙ্কর বলেন, ‘জাহাজে থাকা অনেকেই তরুণ ক্যাডেট ছিলেন। তারা জাহাজ থেকে নেমে কাছাকাছি একটি স্থাপনায় অবস্থান করছেন।’

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews