ঢাকা , সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo মধ্যপ্রাচ্যের যুদ্ধের উত্তেজনায় এক মাসের সর্বোচ্চ পর্যায়ে তেলের দাম Logo আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন Logo হাতিমারা-ছনবাড়ী সড়ক প্রশস্তকরণে ১৩৫৯ কোটি টাকার প্রকল্প গ্রহণ Logo হরমুজ প্রণালীতে হামলায় আগুন লাগা জাহাজ থেকে সরেছে নাবিকরা Logo আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে : প্রধানমন্ত্রী Logo গাজায় ইসরাইলি হামলায় তিন শিশুসহ নিহত ১১: স্বাস্থ্য কর্মকর্তারা Logo নির্ভুল পূর্বাভাসে নিরাপদ বাংলাদেশ গড়ার আহ্বান প্রতিরক্ষা উপদেষ্টার Logo সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী Logo জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল Logo বরিশালে মাদকসহ যুবক গ্রেপ্তার

সামাজিক মাধ্যম সরকারের নিয়ন্ত্রণ করা উচিত: মাহবুব উদ্দিন খোকন

অনলাইন ডেস্ক

নোয়াখালী-১ আসনে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন, সামাজিক মাধ্যমে যেভাবে মানুষের সম্মান নষ্ট করা হচ্ছে, মব করা হচ্ছে, পুরুষ ছাড়াও বিশেষ করে নারীদের নিয়ে। তাই সামাজিক মাধ্যম নিয়ন্ত্রণে আইন রয়েছে, সরকারের তা নিয়ন্ত্রণ করা উচিত।

রোববার (১৮ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে এসব কথা বলেন মাহবুব উদ্দিন খোকন। এ সময় সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

সংসদে ডেপুটি স্পিকার কায়সার কামালের উদ্দেশে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, আপনি একজন আইনজীবী ও ব্যারিস্টার ডিগ্রি লাভ করেছেন। আমিও ব্যারিস্টারি পড়াশোনা করেছি। আমি প্র্যাকটিশনার এবং হাই প্রফেশনাল আইনজীবী। আপনি-আমিসহ অনেকে মিলে গত ১৭ বছর একসঙ্গে আন্দোলন-সংগ্রামে ছিলাম। আপনি ডেপুটি স্পিকার হওয়ায় আপনাকে অভিনন্দন জানাই। পাশাপাশি সুপ্রিম কোর্টের বারের সভাপতি হিসেবেও আপনাকে অভিনন্দন জানাই। এটা আইন সভা। আশা করি, আপনার আইনের অভিজ্ঞতা সংবিধানে আপানার অভিজ্ঞতার আলোকে সংসদকে আরও প্রাণবন্ত ও উচ্চস্তরে নিয়ে যাবেন।

তিনি বলেন, আমরা যারা হাইলি প্রফেশনাল তাদের একটু বেশি সময় দিলে দেশ উপকৃত হবে। এখানে অনেক ব্যারিস্টার আছে, অ্যাডভোকেট আছে, যারা কোর্টে প্র্যাকটিস করেন না। তাই যারা নিয়মিত প্র্যাকটিশনার তাদের কথা বলার সুযোগ দিলে দেশ উপকৃত হবে।

মাহবুব উদ্দিন খোকন বলেন, সামাজিক মাধ্যমে যেভাবে মানুষের সম্মান নষ্ট করা হচ্ছে, মব করা হচ্ছে, পুরুষ ছাড়াও বিশেষ করে নারীদের নিয়ে। তাই সামাজিক মাধ্যম নিয়ন্ত্রণে আইন রয়েছে, সরকারের তা নিয়ন্ত্রণ করা উচিত।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১০:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
২৭ বার পঠিত হয়েছে